অন্য খবর
বাবল ফুটিয়ে রেকর্ডবাবল র্যাপ ফুটো করেননি এমন মানুষ খুঁজতে চাইলে গাঁ উজাড় হয়ে যাবে। বিশেষ প্রক্রিয়ায় বাতাসের বুদবুদ ভরা এ পলিথিন ফুটো করা ছোট-বড় সবারই বেশ পছন্দের। তবে আগে থেকে ঠিকঠাক করে এবং দলবেঁধে বাবল র্যাপ ফুটো করা নিশ্চয়ই আরও বেশি মজার। সেই মজাটাই পেয়েছিল যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক স্কুলের ৬৬ শিক্ষার্থী। তারা একযোগে আট হাজার বর্গফুট বাবল র্যাপ ফুটো করেছিল। তাও আবার মাত্র দুই মিনিটে। ইতিহাসে এত দক্ষ ফুটোকারী দল আর নেই। তাই তাদের নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।সূত্র: অরেঞ্জডটকমবিড়ালের ভুরু!বিড়ালের ভুরু হয় না, তেমনটিই জানা ছিল সবার। তবে নতুন এক খবরে এবার ভুরু জোড়া কুঁচকে যাবেই। হ্যাঁ, স্যাম নামের নিউইয়র্কের বিড়ালের কপালে ভুরুর মতো দাগ দেখা দিয়েছে। তাতে স্যামকে মনে হবে, গভীর কোনো দার্শনিক চিন্তায় মগ্ন। তার কোঁচকানো ভুরুজোড়া দেখে কখনো বা মনে হবে, চারপাশের সবকিছুর ওপর বিরক্ত সে। স্যামের ছবি ইন্টারনেটে ছাড়ার পর রীতিমতো তোলপাড় অন্তর্জাল আর গণমাধ্যম। সবাই যেন হুমড়ি খেয়ে পড়েছে স্যামকে একনজর দেখার জন্য। জনপ্রিয় ছবি শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে এ পর্যন্ত ২৪ হাজার জন অনুসরণ করছেন দার্শনিকরূপী স্যামকে।