অন্য খবর
বাস্তবের রূপাঞ্জেলকেশবতী কন্যা রূপাঞ্জেলের বাস রূপকথার রাজ্যে। বাস্তবে তার দেখা মেলা ভার। তবে এবার শুধু রূপাঞ্জেলই নয়, পুরো এক কেশবতী পরিবার খুঁজে পাওয়া গেল যুক্তরাষ্ট্রের শিকাগোতে। এ পরিবারে মা আর তিন মেয়েকে দেখলে মনে হবে, রূপকথার পৃষ্ঠা থেকেই তারা হঠাৎ করে বাস্তবের পৃথিবীতে নেমে এসেছে। মা, ৪৩ বছর বয়সী তেরেলিন রাসেলের চুল ছয় ফুট লম্বা। তিন মেয়ের চুলও মায়ের চুলের প্রায় সমান। এই লম্বা চুলের পেছনের রহস্যের জন্য তেরেলিনের দেহে বিশেষ ডিএনএ দায়ী বলে জানা গেছে। সঙ্গে আছে নিয়মিত চুল পরিচর্যা।ছাতায় চড়ে অবতরণ১৯৬৪ সালে ডিজনির ফ্যান্টাসি মুভি ম্যারি পোপিনস মুক্তি পেয়েছিল। তাতে নায়িকা ছাতায় চড়ে আকাশ থেকে নেমেছিলেন মর্তে। প্রায় ৫০ বছর পর সেই দৃশ্যকে বাস্তবে রূপ দিলেন ক্যালিফোর্নিয়ার এরিক রোনার। বেলুনে চেপে যেতে যেতে প্রায় ১০০ ফুট ওপর থেকে লাফ দেন তিনি। হাতে ধরা ফুটানো একটি ছাতা। তবে বাতাসের কারণে অচিরেই ছাতাটি উল্টে যায়। ভাগ্যিস! বুদ্ধি করে পিঠে একটা প্যারাস্যুট রেখেছিলেন এরিক। তাতেই বাঁচোয়া। নইলে নির্ঘাত ছাতু হতো এরিকের দেহ। তাঁর এই দুঃসাহসী ভিডিও ইউটিউবে বেশ আলোড়ন তুলেছে।