অন্য খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এয়ার ফ্রেশনার!নতুন কিছু উদ্ভাবনে পিছিয়ে নেই নারীরাও। এই তো কদিন আগেই ইন্দোনেশিয়ার দুই শিক্ষার্থী উদ্ভাবন করেছেন নতুন এক এয়ার ফ্রেশনার। বাজারে প্রচলিত অন্য এয়ার ফ্রেশনারের মতো তাতে ক্ষতিকর কেমিক্যাল নেই। আর বেশ পরিবেশবান্ধব। এ পর্যন্ত সব ঠিকই ছিল, তবে এর উপাদানের কথা শুনলে অনেকে নাক-মুখ কুঁচকালেও বলার কিছু নেই। কারণ, গরু ও গোবর থেকে তৈরি হয়েছে এ সুগন্ধি। সঙ্গে আছে নারকেলের পানি। তাই মানবদেহের জন্য বেশ উপকারী বলেই দাবি করেছেন উদ্ভাবকেরা। এমনকি ইন্দোনেশিয়ার জাতীয় সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াডে প্রথম পুরস্কারও জিতে নিয়েছেন তাঁরা। ডেইলি মেইল।আরেক রহিম বাদশা-রূপবান!রাজকুমারকে বাঁচাতে মরিয়া হয়ে রাজা ১২ দিন বয়সেই বিয়ে দিয়েছিলেন ১২ বছরের এক মেয়ের সঙ্গে। কিংবদন্তির এই গল্পই রহিম বাদশা-রূপবান নামে বিখ্যাত হয়ে আছে লোকমুখে। তবে এমন ঘটনা এবার চোখের সামনেই ঘটল আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার আট বছর বয়সী মাসিলেলার সঙ্গে বিয়ে হলো ৬১ বছর বয়সী পাঁচ সন্তানের জননী শাবানগুরার। মৃত্যুর আগে নাতির বিয়ে দেখার খায়েশ ছিল মাসিলেলার দাদার। তাই হুট করে এই অসম বিয়ে বলে জানিয়েছে বর মাসিলেলার পরিবার। তবে বড় হলে নিজের বয়সের সমান কাউকে বিয়ে করবে বলে ঘোষণা দিয়েছে এ যুগের রহিম মাসিলেলা।