অন্য খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিরের লেজদক্ষ শিকারি বানাতে অনেকে কুকুরের লেজ কেটে দেন। তাতে লাভটা কী, তা ভুক্তভোগী কুকুরই জানে। তেমনি লেজ হারিয়ে বেশ বিপদে পড়ে যায় কুমিররা। সাঁতার কাটতে বেশ কষ্ট হয় বেচারাদের। এ রকম বিপদে পড়েছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এক কুমির বেচারা। তবে বাঁচোয়া যে সেটি চোখে পড়েছিল মিডওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। এটিকে বিপদ থেকে উদ্ধার করতে উন্নত প্রযুক্তিতে সিলিকন ও রাবার দিয়ে একটি কৃত্রিম লেজ বানিয়ে দিয়েছেন। তাতে খরচ হয়েছে বেশ কয়েক কোটি টাকা। এখন দিব্যি সাঁতরাতে পারছে এটি। এতে কুমিরটি খুশি কি না, তা জানা না গেলেও প্রাণীপ্রেমীরা বেশ খুশি। বিবিসি।একালের দ্রৌপদীভারতীয় মহাভারত-এ বর্ণিত পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কি সত্যিই ছিলেন? এমন প্রশ্ন চালু থাকলেও উত্তরটা জানা নেই কারও। তবে পাঁচ ভাই মিলে এক নারীকে বিয়ের রীতি কিন্তু একালেও চালু আছে খোদ ভারতেই। দেশটির দেরাদুনে মিলল আধুনিক দ্রৌপদীরূপী রাজো ভার্মা। ২১ বছর বয়সী রাজোর বিয়ে হয়েছে একই পরিবারের পাঁচ ভাইয়ের সঙ্গে। নিয়ম করেই একেক স্বামীর সঙ্গে থাকেন রাজোর। ছয়জনের এই সংসারে একটি ছেলেও আছে। সন্তানের মা রাজো একাই, তবে বাবা পাঁচজন। এ পাঁচ স্বামী আর সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন বলে জানান রাজো। হিন্দুস্তান টাইমস