অন্য খবর
সাইকেলে সিঁড়ি ভাঙাসাইকেল চালাতে পুরোটাই শারীরিক শ্রম দিতে হয়। তাই রাস্তা থেকে একটু উঁচু সেতুতে উঠতে গেলে জিব ঝুলে পড়ে কারও কারও। আর সিঁড়ি দিয়ে সাইকেল চালানোর কথা বললে তো অনেকের গায়ে জ্বর চলে আসতে পারে। কিন্তু সেই অসাধ্য কাজটিই করলেন পোল্যান্ডের কিরস্টিয়ান হার্বা। চীনের সাংহাইয়ে ১০০ তলা বিল্ডিংয়ের পুরোটাই তিনি উঠেছেন সাইকেল চালিয়ে। সে জন্য তাঁকে পাড়ি দিতে হয়েছে দুই হাজার ৭৫৪টি সিঁড়ি। আর সময় লেগেছে এক ঘণ্টা ২১ মিনিট ৫৩ সেকেন্ড। অবশ্য এত কষ্টের ফলও মিলেছে একেবারে হাতে হাতে। এই অভিনব কাজ করে হার্বার নাম উঠেছে গিনেস বুকের পাতায়। সিনহুয়া।ভক্ষণযোগ্য স্প্রে পেইন্টযাঁরা কিছু দেখলেই খাই খাই করেন, সেসব খাদকের জন্য সুখবর। এখন থেকে স্প্রের জন্য ব্যবহূত রংও খেতে পারবেন তাঁরা। জার্মানির এক খাদ্য কোম্পানি বিশ্বে প্রথম ভক্ষণযোগ্য স্প্রে রং উদ্ভাবনের ঘোষণা দিয়েছে। সুস্বাদু এ রং যেকোনো খাবারে স্প্রে করে একে আরও রঙিন আর আকর্ষণীয় করা যাবে এবং তা খাওয়াও যাবে। এ খাবারের নাম রাখা হয়েছে ফুড ফিনিশ। আর তা পাওয়া যাবে সোনালি, রুপালি, লাল ও নীল—এ চারটি রঙে। দামও হাতের নাগালে। মাত্র ২১ পাউন্ড। ডেইলি মেইল।