অন্য দিগন্ত

জর্জ সান্ডার্সের ফোলিও পুরস্কার জয়
এ বছর ডার্কলি প্লেফুল গল্পগ্রন্থের জন্য ফোলিও পুরস্কার জিতেছেন মার্কিন লেখক জর্জ স্যান্ডার্স। গত ৩১ মার্চ রাতে সেন্ট্রাল লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এ পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের জন্য প্রবর্তিত এ পুুরস্কারের মূল্যমান ৪০০ হাজার পাউন্ড।
সূত্র: বিবিসি

৬৩ বছর পর রেনোর চিত্রকর্ম
চুরি হওয়ার ৬৩ বছর পর বাল্টিমোর জাদুঘরে ফিরে এল রেনোর চিত্রকর্ম। বিশ্বখ্যাত চিত্রশিল্পী পিয়েরো অগাস্ত রেনোর আঁকা ‘নদীপাড়ের মাছ ধরার টনাজাল’ শিরোনামের এ চিত্রকর্ম আঁকা হয়েছিল ১৮৭৯ সালে। ছবিটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে গত ২৩ মার্চ। বাল্টিমোর জাদুঘরের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ক্যাতি রথকফ চিত্রকর্মটিকে এক টুকরা মূল্যবান মণি বলে আখ্যায়িত করে বলেন, এটি উনিশ শতকের শেষ দিকে আঁকা রেনোর বিমূর্ত ছবিগুলোর সবচেয়ে সেরা নিদর্শন। আগামী ২০ জুলাই এই ছবির বিশেষ প্রদর্শনী হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান

গাল্ফ চলচ্চিত্র উৎসব স্থগিত
পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না এবারের উপসাগরীয় (গাল্ফ) চলচ্চিত্র উৎসব ২০১৪। গাল্ফ উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৯ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিতব্য সপ্তম উপসাগরীয় চলচ্চিত্র উৎসব অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছ। তবে অবিলম্বে উৎসবের নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছে তারা। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে এই উৎসব প্রতিবছরের এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়। মূলত, উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্রশিল্পের পৃষ্ঠপোষকতা, উন্নয়ন, চলচ্চিত্র নির্মাতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে প্রবর্তিত হয়েছে এ উৎসব।
সূত্র: স্ক্রিনডেইলি ডট কম
মারুফ ইসলাম