অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামিলা শামসির উপন্যাস

কামিলা শামসি
কামিলা শামসি

পাকিস্তানি লেখক কামিলা শামসি। ছয় বছর ধরে ব্রিটেনে বাস করছেন। তাঁর উপন্যাস বার্নট শ্যাডোস মনোনীত হয়েছিল ব্রিটেনের অরেঞ্জ পুরস্কারের জন্য। সম্প্রতি বেরিয়েছে শামসির নতুন উপন্যাস এ গড ইন এভরি স্টোন। প্রকাশনা প্রতিষ্ঠান ব্লুমসবারি থেকে প্রকাশিত উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে ১৮১৮-১৯১৫ সালের প্রেক্ষাপটে। এক ব্রিটিশ তরুণী ও পাঠান যুবকের জীবনকে কেন্দ্র করে আবর্তিত এ উপন্যাসে পাওয়া যাবে আলো-আঁধারি সময়ের গল্প।
সূত্র: ব্লুমসবারি.কম

পবিত্র বাইবেলের প্রদর্শনী

বিত্র বাইবেল
বিত্র বাইবেল

ভ্যাটিকানের ব্রাচ্চো দ্য কার্লো মাইনো জাদুঘরে এখন চলছে পবিত্র বাইবেলের দুষপ্রাপ্য পুরোনো নানা রকম পাণ্ডুলিপির প্রদর্শনী। এ প্রদর্শনীতে রাখা দুনিয়ার নানা প্রান্তের ২০০টির বেশি পবিত্র বাইবেলের মধ্য দিয়ে এ ধর্মগ্রন্থের একটি প্রামাণ্য ইতিহাস হাজির করা হয়েছে।
সূত্র: ভ্যাটিকান রেডিও
সেজার অ্যাওয়ার্ড

সেজার অ্যাওয়ার্ড
সেজার অ্যাওয়ার্ড

ফ্রান্সের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম সেজার অ্যাওয়ার্ড। ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় দেওয়া হচ্ছে এ পুরস্কার। এবারের ৩৯তম আসরে মি, মাইসেল্ফ অ্যান্ড মাম চলচ্চিত্রের জন্য সেরা ছবির পুরস্কারসহ পাঁচটি পুরস্কার জিতেছেন গিয়ম গালিয়েন। এ ছবি সমালোচক ও দর্শক উভয়েরই মন জয় করেছে। 
সূত্র: ভ্যারাইটি.কম
 রফিক-উম-মুনীর চৌধুরী