অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্গারিট ডুরার জন্মশতবার্ষিকী

মার্গারিট ডুরা
মার্গারিট ডুরা

মার্গারিট ডুরা (১৯১৪-১৯৯৬) ছিলেন ফরাসি লেখিকা ও চলচ্চিত্রকার। জীবদ্দশায় নানা কারণেই বিতর্কিত ছিলেন তিনি। বিখ্যাত হয়ে আছেন ১৯৮৪ সালে লেখা উপন্যাস লামাঁর (দ্য লাভার) জন্য। উপন্যাসটি ওই বছরই গোঁকুর পুরস্কার জিতেছিল। আলাঁ রেনে পরিচালিত বিখ্যাত ছবি হিরোশিমা মঁ আমুর চিত্রনাট্যটিও তাঁর লেখা। আর ডুরা পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম হলো ইন্ডিয়া সংগ (১৯৭৫)। এ বছর বিতর্কিত এই লেখিকার জন্মশতবার্ষিকী। তাঁর জন্মবার্ষিকী ফ্রান্স ও ডুরার জন্মস্থান ভিয়েতনামসহ বিভিন্ন দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে।
সূত্র: মার্গারিট ডুরা.অর্গ

ভারতীয় চিত্রকলার জয়

ভারতীয় চিত্রকলা
ভারতীয় চিত্রকলা

দুনিয়াখ্যাত চিত্রকলা বিকিকিনির প্রতিষ্ঠান ক্রিস্টিস-এ সম্প্রতি হয়ে গেল সমকালীন ভারতীয় চিত্রকলার সংগ্রহ নিয়ে অকশন। এখানে ভারতীয় চিত্রকলার অন্যতম গুণীজন সৈয়দ হায়দার রাজার ‘লা তেরের’ শিরোনামের চিত্রকর্মটি ৩১ লাখ পাঁচ হাজার ডলার মূল্যে বিক্রি হয়েছে।
সূত্র: দ্য হিন্দু.কম

লাতিন আমেরিকান চলচ্চিত্রের আসর

কোনদুক্তা ছবির দৃশ্য
কোনদুক্তা ছবির দৃশ্য

নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ১৫তম হাভানা চলচ্চিত্র উৎসব। সদ্যসমাপ্ত লাতিন আমেরিকান এ উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে কুবার পরিচালক এর্নেস্তো দানারাস-এর ছবি কোনদুক্তা (আচার-ব্যবহার)। আর এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন আলিনা রোদ্রিগেস।
সূত্র: এইচএফএফএনওয়াই.কম
রফিক-উম-মুনীর চৌধুরী