অন্য দিগন্ত

‘ইদিপাস রেক্স’ ও মার্কেসের আলোড়ন
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সবচেয়ে প্রিয় বই হলো গ্রিক নাট্যকার সফোক্লিসের নাটক ইদিপাস রেক্স। খ্রিষ্টপূর্ব ৪২৯ সালে সোফোক্লিসের এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। নাট্যসাহিত্যের ক্লাসিক এ বইটিতে রাজা ইদিপাসের জীবননির্ভর বিয়োগান্তক কাহিনিটি প্রচণ্ড আলোড়িত করত মার্কেসকে।

কুরোসাওয়াপ্রীতি
বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা জাপানের আকিরা কুরোসাওয়ার ছবি রেড বিয়ার্ড ছিল মার্কেসের অত্যন্ত প্রিয়। কুরোসাওয়া নন্দিত এ চলচ্চিত্রটি নির্মাণ করেন ১৯৬৫ সালে। উল্লেখ্য, কুরোসাওয়া মার্কেসের উপন্যাস অটাম অব দ্য প্যাট্রিয়ার্ক (১৯৭৫) অবলম্বনে একটি চলচ্চিত্রও নির্মাণ করতে চেয়েছিলেন। মার্কেসের সঙ্গে এ নিয়ে তাঁর কথাও হয়েছিল। এ থেকেই বোঝা যায়, জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়াকে বেশ পছন্দই করতেন কলম্বিয়ান এই কথাসাহিত্যিক।

প্রিয় চিত্রশিল্পী
হিস্পানিয়ান অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী জগৎখ্যাত ফ্রান্সিসকো দে গোইয়া (১৭৪৬—১৮২৮) ছিলেন মার্কেসের সবচেয়ে প্রিয় চিত্রকর। অন্যদিকে তাঁর বইয়ের প্রচ্ছদ অলংকরণ প্রসঙ্গে যে চিত্রকরের কথা আলাদা করে বারবার বলতে হয়, তিনি তাঁরই স্বদেশি—ফের্নান্দো বোতেরো। এই শিল্পী জন্মেছেন ১৯৩২ সালে।
রফিক-উম-মুনীর চৌধুরী