অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারকিস দ্য সাদের
মারকিস দ্য সাদের

পাণ্ডুলিপি ফিরে আসছে ফ্রান্সে
বিশ্বের সবচেয়ে সমালোচিত যৌনগন্ধী উপন্যাসগুলোর অন্যতম হলো মারকিস দ্য সাদের (১৭৪০-১৮১৪) হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ডেজ অব সোডোম। ফরাসি বিপ্লবের ঠিক আগে ১৭৮৫ সালে, কুখ্যাত বাস্তিল কারাগারে লেখা হয়েছিল এটি । মজার ব্যাপার হলো, ১৯৮২ সালে এই উপন্যাসের পাণ্ডুলিপি চুরি হয়ে যায়। পরে জেরার্ড লেরিতিয়েখ নামের এক ফরাসি ভদ্রলোক ৭ মিলিয়ন ডলারের বিনিময়ে পাণ্ডুলিপিটি কিনে নেন চোরের কাছ থেকে। শেষ পর্যন্ত ২০০ বছর পর এটি ফিরে আসছে লেখকের দেশ ফ্রান্সে; আর এই ঘটনাটি এমন সময় ঘটছে যখন উদ্যাপিত হচ্ছে তাঁর মৃত্যুর দ্বিশতবার্ষিকী। সূত্র: ল্য মদ

পরিচালক বিয়ি বান্দেলে ও উপন্যাসের লেখক চিমামান্দা নেগাচি আদিচি
পরিচালক বিয়ি বান্দেলে ও উপন্যাসের লেখক চিমামান্দা নেগাচি আদিচি

বিয়াফ্রা যুদ্ধের ঘটনা নিয়ে
আফ্রিকান ফিকশনের নতুন তারকা নাইজেরিয়ার চিমামান্দা ন্গোচি আদিচির (জ. ১৯৭৭) উপন্যাস হাফ অব এ ইয়েলো সান অবলম্বনে চিমামান্দার স্বদেিশ পরিচালক বিয়ি বান্দেলে নির্মাণ করেছেন একই নামে একটি সিনেমা। উল্লেখ করার মতো তথ্য হলো, হাফ অব এ ইয়েলো সান উপন্যাসটি বেরিয়েছিল ২০০৬ সালে। আর সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবিটি৷ ১৯৬৭ থেকে ১৯৭০ সালব্যাপী নাইজেরিয়ায় গৃহযুদ্ধে প্রায় ১০ লাখেরও বেশি লোক মারা যায়, সেই বিয়াফ্রা যুদ্ধের বিভিন্ন ঘটনা উপজীব্য হয়েছে এ ছবির কাহিনিতে। সূত্র: বিবিসি

স্টেজ-পর্দায় অাঁকা পিকাসোর ছবি
স্টেজ-পর্দায় অাঁকা পিকাসোর ছবি

পিকাসোর ‘ল্য ত্রিকর্ন’ অপসারণ!
পাবলো পিকাসোর অাঁকা ‘ল্য ত্রিকর্ণ’ হলো ১৯ ফুট দৈর্ঘ্য আর ২০ ফুট প্রস্থের একটি স্টেজ-পর্দা। নিউইয়র্কের নামজাদা ফোর সিসন্স রেস্তোরাঁর একটি দেয়ালে শোভা পাচ্ছে এটি । তবে এসব কোনো খবর নয়, মূল খবর হলো, যে দেয়ালের সামনে বর্তমানে এটি রয়েছে সেখানে কিছু ভাঙচুর ও মেরামতের কাজ করা হবে বলে রেস্তোরাঁর মালিকপক্ষ সরিয়ে ফেলতে চাচ্ছেন স্টেজ-পর্দায় আঁকা পিকাসোর এ ছবিটিকে । কিন্তু বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আপত্তিও কম ওঠেনি। সূত্র: নিউইয়র্ক টাইমস