অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ল ওভে নাউসগার্ড
কার্ল ওভে নাউসগার্ড

৬ খণ্ডের উপন্যাস
ছয়টি খণ্ডে আত্মজৈবনিক উপন্যাস মিন কাম্প (আমার লড়াই) লিখে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নরওয়ের কথাসাহিত্যিক কার্ল ওভে নাউসগার্ড (জ. ১৯৬৮)। সব মিলিয়ে মোট তিন হাজার ৫০০ পৃষ্ঠার এ উপন্যাসের নামের সঙ্গে হিটলারের আত্মজীবনীর নামটি পুরোপুরি মিলে যায়। নাউসগার্ডের মিন কাম্প এ পর্যন্ত প্রায় চার লাখ ৫০ হাজার কপি বিক্রি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

ডাক’আর্ট ২০১৪
ডাক’আর্ট ২০১৪

ডাক’আর্ট ২০১৪
সমকালীন আফ্রিকান চিত্রকর্ম, ভাস্কর্য, অ্যানিমেশন আর নৃত্যগীতের মহাআসর বসেছে সেনেগালের রাজধানী ডাকার-এ। দ্বিবার্ষিক এই ডাক’আর্ট চলবে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। ‘তুত-মঁদ’ (সমগ্র বিশ্ব)—মার্তিনিক-এর বিখ্যাত লেখক এদুয়ার্দ গ্লিসাঁর (১৯২৮-২০১১) উচ্চারিত শব্দবন্ধকে মোটো করে কিউরেটররা সাজিয়েছেন এই প্রদর্শনীটি।
সূত্র: বিয়েনালডাকার.অর্গ

.
.

পাওয়া গেল হারিয়ে যাওয়া ব্রিটিশ ক্লাসিক 
নির্বাক চলচ্চিত্র যুগের ব্রিটিশ ক্লাসিক চলচ্চিত্র লাভ, লাইফ অ্যান্ড লাফটার নির্মাণ করেছিলেন জর্জ পিয়ারসন। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের হারিয়ে যাওয়া চলচ্চিত্রের তালিকায় থাকা এ সিনেমাটি সম্প্রতি পাওয়া গেছে হল্যান্ডের আমস্টারডামে। উদ্ধার করেছে ডাচ ফিল্ম ইনস্টিটিউট। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ‘কুইন অব হ্যাপিনেস’ নামে খ্যাত বেটি বালফু।
সূত্র: ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট
রফিক-উম-মুনীর চৌধুরী