অন্য দিগন্ত

পুরস্কৃত জন বানভিল
আইরিশ লেখক জন বানভিল (জ. ১৯৪৫) ২০১৪ সালের প্রিন্স আস্তুরিয়াস সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। স্পেনের রাজকুমার ফেলিপের (ভবিষ্যতের রাজা) উদ্যোগে ১৯৮০ সাল থেকে এ পুরস্কারটি দিয়ে আসছে আস্তুরিয়াস ফাউন্ডেশন। প্রায় ২৪টি উপন্যাসের লেখক বানভিলের ঝুলিতে এরই মধ্যে বেশ কয়েকটি পুরস্কার জমা হয়েছে। ২০০৫ সালে দ্য িস উপন্যাসের জন্য তিনি জিতেছিলেন বুকার। এক্লি, অ্যানসিয়েন্ট লাইট তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। বেঞ্জামিন ব্ল্যাক ছদ্মনামে তিনি গোয়েন্দা উপন্যাসও লেখেন। সূত্র: এল পাইস.এস

ফিদার ছবি নিয়ে প্রদর্শনী
২০১১ সালে ৯৫ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডনে মারা যাওয়া বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের আঁকা শেষ নয়টি ছবি নিয়ে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে চলছে একটি প্রদর্শনী। গত ২৮ মে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। ২০০৮ থেকে জীবনের শেষ দিন অব্দি আঁকা ফিদার ছবিগুলো স্থান পেয়েছে প্রদর্শনীতে। সূত্র: বিবিসি
তিতাস চৌধুরী