অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তেজু কোলের টুইট
টুইটারে নাইজেরিয়ো-আমেরিকান লেখক তেজু কোল (১৯৭৫)-এর অনুসারীর সংখ্যা এক লাখ ৫৭ হাজার। ২০১২ সালে ওপেন সিটি উপন্যাসটির জন্য তিনি পেন অ্যাওয়ার্ড পান। টুইটারকে তাঁর লেখালেখির বিস্তার হিসেবেই দেখেন কোল এবং তিনি হ্রস্ব-দৈর্ঘে৵র বিস্তর লেখা টুইট করছেন। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালে তাঁর লেখা টুইটগুলো দারুণ সাড়া ফেলেছে ইন্টারনেট দুনিয়ার পাঠকমহলে। সূত্র: নিউইয়র্ক টাইমস

.
.

লক্ষ্মীর গল্প নিয়ে ‘সোল্ড’
লক্ষ্মী ১৩ বছরের একটি নেপালি মেয়ে। দালালদের হাত ঘুরে সে এখন কলকাতায়, বেশ্যালয়ে মিলেছে ঠিকানা। সিনেমার নাম সোল্ড । প্যাট্রিসিয়া ম্যাককর্মিক-এর উপন্যাস অবলম্বনে মার্কিন পরিচালক জেফ্রি ব্রাউন নির্মাণ করেছেন হৃদয়ছোঁয়া এ চলচ্চিত্রটি। সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

.
.

‘দ্য ব্লু রুম’–এর পেছনে কার ছায়া? 
১৯০১ সাল। পিকাসোর বয়স তখন মাত্র ১৯। ছবি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন প্যারিতে। ‘দ্য ব্লু রুম’ তাঁর আঁকা প্রথম মাস্টারপিসগুলোর একটি। ইনফ্রারেড ইমেজারি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি একদল বিজ্ঞানী ও চিত্রকলা বিশেষজ্ঞ বের করেছেন যে ‘দ্য ব্লু রুম’ ক্যানভাসের তলে আর একটি ছবি উঁকি দিচ্ছে। পিকাসোর স্টুডিওতে স্নানরতা মডেলের ছবির পেছনে কার যেন ছায়া দেখা যাচ্ছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

রফিক-উম-মুনীর চৌধুরী