অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছ্যাং ইমোউর
ছ্যাং ইমোউর

ছ্যাং ইমোউর নতুন ছবি
দিকপাল চীনা চলচ্চিত্র পরিচালক ছ্যাং ইমোউর (জ. ১৯৫১) নতুন ছবির নাম কামিং হোম। ছবির কাহিনিতে রয়েছে চীনের সাংস্কৃতিক বিপ্লব-উত্তর পটভূমি। সাংস্কৃতিক বিপ্লবের ঠিক পরে এক নারী তাঁর স্মৃতিভ্রংশতা থেকে বের হয়ে আসার প্রাণপণ চেষ্টা চালান। এবং বহুদিন ধরে ফিরে পেতে চান জেলখাটা স্বামীকে—এই হলো কামিং হোম-এর মূল বিষয়বন্তু। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ছ্যাং ইমোউর প্রিয় অভিনেত্রী গং লি। চলচ্চিত্রটি এখন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। সূত্র: টিফ.অর্গ

লেখক ক্রিস আবানি
লেখক ক্রিস আবানি

যুদ্ধবালকের গল্প
সং ফর নাইট একটি নভেলা। গল্পটির কথক ১৫ বছর বয়সী এক সৈনিক, যে যুদ্ধবিধ্বস্ত পশ্চিম আফ্রিকার এক দেশে তার প্লাটুনকে খুঁজে বেড়ায়। মাই লাক নামের এ বালকের চোখ দিয়ে যুদ্ধের ভয়াবহতা ও সংঘাতপূর্ণ মানবিক জীবনকে পাঠকদের সামনে মেলে ধরেছেন এই নভেলার লেখক ক্রিস আবানি। সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে

স্থায়ী মাল্টিমিডিয়া ডিজিটাল মেমোরিয়াল
স্থায়ী মাল্টিমিডিয়া ডিজিটাল মেমোরিয়াল

লাইভস অব দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার
প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী পালনে শরিক হলো ব্রিটেনের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামস। ‘লাইভস অব দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার’ শিরোনামে সম্প্রতি এখানে একটি স্থায়ী মাল্টিমিডিয়া ডিজিটাল মেমোরিয়াল চালু হয়েছে। সূত্র: আইওএম.অর্গ.ইউকে
রফিক-উম-মুনীর চৌধুরী