অন্য দিগন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেস মারির কবিতাসংগ্রহ
অস্ট্রেলিয়ার প্রধানতম কবি লেস মারির (জ. ১৯৩৮) কবিতা অনূদিত হয়েছে নানা ভাষায়—এ পর্যন্ত মোট ১০টি ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা। ১৯৯৬ সালে তিনি মর্যাদাকর টিএস এলিয়ট পুরস্কারে ভূষিত হন। বিগত কয়েক বছর সম্ভাব্য নোবেল বিজয়ী হিসেবেও উচ্চারিত হয়েছে তাঁর নাম। সম্প্রতি বিলেতের কারকানেট প্রকাশনা থেকে বেরিয়েছে এই কবির কবিতাসংগ্রহ, যার নাম নিউ কালেকটেড পোয়েমস।
সূত্র: লেস মারি.অর্গ

অঁরি মাতিসের চিত্রকলার প্রদর্শনী
অঁরি মাতিস (১৮৬৯-১৯৫৪) আধুনিক চিত্রকলার এক দিকপাল। তাঁর কর্মজীবনের শেষ পর্যায়ে নানা রং নিয়ে খেলতে খেলতে তিনি এঁকেছিলেন নয়নাভিরাম ‘কাট-আউট’ সিরিজের ছবি। সম্প্রতি এ ছবিগুলো নিয়ে লন্ডনের টেইট গ্যালারিতে অনুষ্ঠিত হলো একটি প্রদর্শনী। এটি শেষ হয়েছে ৭ সেপ্টেম্বর।
সূত্র: টেইট.অর্গ.ইউকে
রফিক-উম-মুনীর চৌধুরী