অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাউদিয়ো মাগ্রিস
ক্লাউদিয়ো মাগ্রিস

ক্লাউদিয়ো মাগ্রিস সম্মানিত
হিস্পানি দুনিয়ার সবচেয়ে বড় বই মেলাটি বসে মেহিকোর গুয়াদালাহারায়। ‘ফেরিয়া ইন্তেরনাসিওনাল দে লিব্রোস’ বা সংক্ষেপে ‘ফিল’ নামে পরিচিত এ মেলাটি অনুষ্ঠিত হয় প্রতিবছরের নভেম্বরে। এই মেলার বিশেষত্ব হলো, প্রতিবছর একজন সাহিত্যিককে সম্মাননা পুরস্কার দেওয়া হয় এখানে। রোমান ভাষায় (ফরাসি, এস্পানিয়োল, ইতালীয়, পতুর্গিজ, রোমানীয়) রচিত সাহিত্যের জন্য দেওয়া হয় দেড় লাখ ডলার অর্থমূল্যের এ পুরস্কার। এ বছর এই সম্মাননা পুরস্কার পাচ্ছেন ১৯৩৯ সালে জন্ম নেওয়া লেখক ক্লাউদিয়ো মাগ্রিস। উত্তর-পূর্ব ইতালির ত্রিয়েস্তে শহরের বাসিন্দা এ লেখকের উল্লেখযোগ্য রচনা হলো দানিউব ।
সূত্র: লা হোর্নাদা

মিয়াজাকি হাইয়াও
মিয়াজাকি হাইয়াও

সম্মাননা পেলেন মিয়াজাকি হাইয়াও
হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আরও কয়েকজনের সঙ্গে এ বছর জাপানি কিংবদন্তী অ্যানিমেশন নির্মাতা মিয়াজাকি হাইয়াওকেও সম্মানিত করতে যাচ্ছে। তিনি ভূষিত হয়েছেন বিশেষ সম্মাননা ‘জঁ হেরশো হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’-এ। আগামী নভেম্বর মাসে ৭৩ বছর বয়সী মিয়াজাকির হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
সূত্র: হলিউডরিপোর্টার.কম

পিয়েত মন্দ্রিয়ানের চিত্রকর্ম
পিয়েত মন্দ্রিয়ানের চিত্রকর্ম

মন্দ্রিয়ানের ছবির প্রদর্শনী
ওলন্দাজ চিত্রশিল্পী পিয়েত মন্দ্রিয়ান (১৮৭২-১৯৪৪) বিংশ শতাব্দীর প্রথম দিককার গুরুত্বপূর্ণ শিল্পীদের একজন। তাঁর মৃত্যুর ৭০তম বার্ষিকীতে ব্রিটেনের টেইট গ্যালারিতে চলছে এ শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনী ‘মন্দ্রিয়ান অ্যান্ড হিজ স্টুডিওস।’
সূত্র: টেইট.অর্গ.ইউকে

রফিক-উম-মুনীর চৌধুরী