অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সের্হিয়ো রামিরেস,পার্ক চান-উক
সের্হিয়ো রামিরেস,পার্ক চান-উক

সের্হিয়ো রামিরেস পুরস্কৃত
মেহিকান কথাসাহিত্যিক কার্লোস ফুয়েন্তেস (১৯২৮—২০১২)-এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মেহিকান সরকার ২০১২ সাল থেকে একটি দ্বিবার্ষিক সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। আগে পুরস্কারটি পেয়েছিলেন ফুয়েন্তেসেরই বন্ধু আরেক বিখ্যাত লেখক মারিয়ো বার্গাস ইয়োসা। আর এ বছর পুরস্কারটি পেলেন মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার লেখক, ১৯৪২ সালে জন্ম নেওয়া সের্হিয়ো রামিরেস। রামিরেস একসময় দেশটির বামপন্থী বিপ্লবী সান্দিনিস্তা সরকারের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। ২৫ লাখ ডলার মূল্যমানের এ পুরস্কারটির জুরি হিসেবে এবার ছিলেন মারিয়ো বার্গাস ইয়োসা, স্পেনের লেখক হুয়ান গোইতিসোলো ও মেহিকান নারী লেখক মার্গো গ্লান্টস।
সূত্র: লা হোর্নাদা

পার্ক চান-উকের নতুন সিনেমা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয় ফ্যাশন ডিজাইনার হাউস এরমেনেজিলদো জেইনা-এর সঙ্গে জুটি বেঁধে খ্যাতনামা কোরিয়ান চলচ্চিত্র পরিচালক পার্ক চান-উক নির্মাণ করেছেন চার পর্বের সিনেমা এ রোজ রিবর্ন। ওল্ড বয়, থার্স্ট প্রভৃতি চলচ্চিত্রখ্যাত পার্ক চান-উকের এটি ১৬তম ছবি। 

সূত্র: নিউইয়র্ক টাইমস
রফিক-উম-মুনীর চৌধুরী