অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনান আনতুন
সিনান আনতুন

ইরাকের মর্মান্তিক চিত্র
জাওয়াদ একজন ইরাকি তরুণ। পেশাগতভাবে তাঁর পরিবার গোসলের পর মুর্দাকে আতর-সুরমা মাখিয়ে তৈরি করে দাফনের জন্য। ইরাকের যুদ্ধ, দখলদারত্ব আর সামাজিক দুর্দশা জাওয়াদের পরিবার, বন্ধুবান্ধব ও দেশের ওপর কী বিধ্বংসী প্রভাব ফেলেছে, তারই মর্মান্তিক ছবি আঁকা হয়েছে সিনান আনতুনের লেখা উপন্যাস দ্য কর্পস ওয়াশার-এ। মূল আরবি থেকে ইংরেজিতে এ উপন্যাসের অনুবাদ করেছেন লেখক নিজেই। সম্প্রতি ২০১৪ সালের ‘সাইফ গোবাশ বানিপাল প্রাইজ ফর আরবিক লিটারেরি ট্রান্সলেশন’ পুরস্কার জিতেছে আনতুনের এই উপন্যাস।
সূত্র: বানিপাল.কো.ইউকে

‘ভ্যান গঘ ইন দ্য বোরিনেজ’
‘ভ্যান গঘ ইন দ্য বোরিনেজ’

ভ্যান গঘের ছবির প্রদর্শনী
১৮৭৮ সালের ডিসেম্বর থেকে ১৮৮০ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ ছিলেন বেলজিয়ামের মনসের বোরিনেজের ওয়ালুন কয়লাখনি এলাকায়। এ সময় ধর্মীয় কাজকর্ম বাদ দিয়ে চিত্রশিল্পী হওয়ার সংকল্প করেন তিনি। ‘ভ্যান গঘ ইন দ্য বোরিনেজ’ শিরোনামের চলমান এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে এ চিত্রশিল্পীর সেই সময়কালে আঁকা ৭০টি ছবি, ড্রয়িং ও চিঠিপত্র। প্রদর্শনীটি চলবে ১৭ মে অবধি।
সূত্র: মনস ২০১৫.ইউ

‘মিটিং ডা. সান’
‘মিটিং ডা. সান’

সেরা ছবি ‘মিটিং ডা. সান’
ওসাকা এশীয় চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে তাইওয়ানের পরিচালক ই চি-ইয়েনের মিটিং ডা. সান। কমেডি ঘরানার ছবিটি বৈচিত্র্যতায় পরিপূর্ণ। এখানে দেখা যায়, একটি হাইস্কুলের দুই শিক্ষর্থী স্কুলের স্টোররুম থেকে চুরি করছে একটি মূর্তি। এরই পরিপ্রেক্ষিতে পুরো ছবিতে ঘটতে থাকে আরও নানা ঘটনা। সূত্র: ভ্যারাইটি.কম