অন্য দিগন্ত

চার্লস ডিকেন্সের ডেস্ক
যে ডেস্কে বসে ‘গ্রেট এক্সপেকটেশনস’, ‘আ টেইল অব টু সিটিজ’সহ আরও নানা রচনা লিখেছেন চার্লস ডিকেন্স, সেই ডেস্ক কেনার জন্য সম্প্রতি সরকারের কাছ থেকে ৭ লাখ ৮০ হাজার পাউন্ডের অর্থসহায়তা পেয়েছে লন্ডনের ডিকেন্স জাদুঘর। ডিকেন্সের পরিবার ২০০৪ সালে ডেস্কটি বিক্রি করে দেয় চ্যারিটি হিসেবে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

গির্জার মধ্যে মসজিদ
ইতালির ভেনিস শহরের সবচেয়ে দর্শনীয় স্থানগুলির একটি হলো সেন্ট মার্ক ব্যাসিলিকা িগর্জা। এই শহরের প্রাণকেন্দ্রে কোনো মসজিদ নেই। কিন্তু সেই অভাব বোধ হয় ঘুচল। চলমান দ্বিবার্ষিক ভেনিস চিত্রকলার উৎসবে শহরের কান্নারেজিয়ো এলাকার একটি ক্যাথলিক িগর্জাকে স্থাপনাকর্মের মাধ্যমে এবার পরিণত করা হয়েছে মসজিদে। এই স্থাপনাকর্মের নির্মাতা সুইস-আইসল্যান্ডিক শিল্পী ক্রিস্টফ বুশেল। ভেনিস শহরে স্থাপনাকর্মটি থাকবে সাত মাস। এই স্থাপনাশিল্প নির্মাণের অবশ্য একটি উদ্দেশ্য আছে। তা হলো, ইউরোপে ইসলামের ইতিহাস ও উপস্থিতিকে উন্মোচন করা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় সংলাপ বিনিময় করা।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস