অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাজলো ক্রাজনাহোরকাই
লাজলো ক্রাজনাহোরকাই

লাজলো ক্রাজনাহোরকাই পুরস্কৃত
২০১৫ সালের ম্যান বুকার আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার জিতলেন ১৯৫৪ সালে জন্ম নেওয়া হাঙ্গেরির লেখক লাজলো ক্রাজনাহোরকাই। দ্বিবার্ষিক এ সাহিত্য পুরস্কারটির মূল্যমান ৬০ হাজার পাউন্ড স্টার্লিং। এ পুরস্কারের ক্ষেত্রে ইংরেজি বা ইংরেজিতে অনূদিত কথাসাহিত্যের জন্য কোনো লেখককে তাঁর সার্বিক রচনাকর্মের জন্য মনোনীত করেন বিচারকেরা। লাজলো ক্রাজনাহোরকাইয়ের উল্লেখযোগ্য উপন্যাসের নাম দ্য মেলানকোলি অব রেসিস্ট্যান্স।
সূত্র: দ্যম্যানবুকারপ্রাইজ.কম

ফটো অব দ্য ইয়ার লাতিন আমেরিকা

‘ফটো অব দ্য ইয়ার’প্রাপ্ত আলোকচিত্র
‘ফটো অব দ্য ইয়ার’প্রাপ্ত আলোকচিত্র

শৈল্পিক ও ডকু ফটোগ্রাফি–উৎকর্ষকে চিহ্নিত করার অভিপ্রায়ে ২০১১ সাল থেকে লুপ ল্যাংটন আর পাবলো কোররাল বেগােরর উদ্যোগে শুরু হয়েছিল ‘ফটো অব দ্য ইয়ার লাতিন আমেরিকা’ নামের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এ বছর সেরা আলোকচিত্রের জন্য সম্মান পেলেন মাউরিসিউ লিমা নামে ব্রাজিলের এক চিত্রগ্রাহক।
সূত্র: পলিলাতআম.অর্গ

স্পাইক লি
স্পাইক লি

স্পাইক লির নতুন সিনেমা
১৯৫৭ সালে জন্ম নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নামজাদা চলচ্চিত্র পরিচালক স্পাইক লি। এর মধ্যেই তিনি নির্মাণ করেছেন কালো মানুষদের জীবনভিত্তিক বেশ কিছু প্রশংসনীয় চলচ্চিত্র। সম্প্রতি শিকাগো শহরে সহিংসতার শিক্ষার হয়েছে আফ্রো-আমেরিকান শিশুরা। এ বিষয়টি নিয়েও একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেছেন লি। সম্ভবত ছবিটির নাম হবে শিরা।
সূত্র: টাইম.কম