অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিয়া কোররেইয়া
হেলিয়া কোররেইয়া

পুরস্কার পেলেন হেলিয়া কোররেইয়া
এ বছরের ‘লুইশ দে কামোয়াঁশ সাহিত্য পুরস্কার’ জিতলেন পোর্তুগিজ লেখিকা হেলিয়া কোররেইয়া। এটি পোর্তুগিজ-ভাষী দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কার। পোর্তুগাল ও ব্রাজিল সরকারের দেওয়া এ পুরস্কারের মূল্যমান এক লাখ ইউরো। ১৯৪৯ সালে জন্ম নেওয়া হেলিয়া গল্প-উপন্যাস ছাড়া লিখেছেন কবিতা ও নাটক। তাঁর বিখ্যাত দুটি উপন্যাসের নাম সোমা (১৯৮৭) ও আ কাজা এতের্না (১৯৯১)।
সূত্র: ওগ্লোবো.কম

বিয়েনাল লা আবানা
কুবার গোটা রাজধানী লা আবানা এখন বড়সড় একটি চিত্রশালা। এ শহরের জাদুঘর, গ্যালারি, ঔপনিবেশিক ভবন, সমুদ্রতট, রাস্তাঘাট, বাড়িঘর—সবকিছু পরিণত হয়েছে স্থাপনাচিত্রের স্থান হিসেবে। লা আবানা শহরে বর্তমানে চলছে ১২তম দ্বিবার্ষিক চিত্রমেলা। কুবার অসংখ্য শিল্পীসহ এই মেলায় প্রায় ৫০টি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন।

সূত্র: এলপাইস.এস