অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই এল জেমসের নতুন উপন্যাস

ই এল জেমস
ই এল জেমস

দুনিয়া কাঁপানো এক লেখিকার নাম ই এল জেমস। ফিফটি শেডস অব গ্রে নামের ইরোটিক ট্রিলজি লিখে তিনি শুধু ধুন্ধুমার কাণ্ডই ঘটাননি, এর বদৌলতে খুলে বসেছেন ‘ফিফটি শেডস লিমিটেড’ নামে একটি কোম্পানিও। সব কটি মিলে এ পর্যন্ত তাঁর বই বিক্রি হয়েছে ১২৫ মিলিয়নের বেশি কপি। ২০১২ সালে টাইমস সাময়িকী বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে বিবেচিত করেছিল তাঁকে। সম্প্রতি বের হয়েছে এই নারী লেখকের ‘ফিফটি শেডস অব গ্রে’ সিরিজের চতুর্থ উপন্যাস।
সূত্র: দ্যগার্ডিয়ান.কম

ফিফা নিয়ে সিনেমা

.
.

বিশ্ব ফুটবলের দণ্ডমুণ্ডের কর্তা-প্রতিষ্ঠান ফিফাকে উপজীব্য করে বানানো ছবি ইউনাইটেড প্যাশ´ন্স মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শক্তিমান অভিনেতা টিম রথের অভিনয়ও লোকসানের হাত থেকে বাঁচাতে পারেনি সিনেমাটিকে। ফ্রেডেরিক আউবার্তা পরিচালিত এ কাহিনিচিত্রের এক-তৃতীয়াংশ অর্থায়ন করেছে ফিফা। ছবিটিতে সেপ ব্ল্যাটারের ভূমিকায় অভিনয় করেছেন টিম রথ।
সূত্র: হলিউডরিপোর্টার.কম