অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফকার পাণ্ডুলিপি-কাহিনি

ফ্রান্ৎস্ কাফকা
ফ্রান্ৎস্ কাফকা

বন্ধু ম্যাক্স ব্রড কাছে নিজের সমস্ত পাণ্ডুলিপি রেখে গিয়েছিলেন বিখ্যাত চেক–জার্মান লেখক ফ্রান্ৎস্ কাফকা। বলেছিলেন, তাঁর মৃত্যুর পর বন্ধুটি যেন পুড়িয়ে ফেলেন ওগুলো। ভাগ্য ভালো, কাফকার কথা শোনেননি ম্যাক্স। ১৯২৪ সালে মারা যান কাফকা। আর ১৯৩৯ সালে নাৎসিদের তাড়া খেয়ে ফিলিস্তিনে পালিয়ে যাওয়ার সময় কাফকার পাণ্ডুলিপিগুলো সঙ্গে করে নিয়ে যান ম্যাক্স। তিনি মারা গেছেন ১৯৬৮-তে। এরপর ওই পাণ্ডুলিপিগুলো ছিল ম্যাক্সের সচিব এন্তার হফের জিম্মায়। ঘটনা এখানেই শেষ নয়। হফের মৃত্যুর পর পাণ্ডুলিপির মালিক হন তাঁর মেয়ে। এভাবে দীর্ঘ আইনি জটিলতার পর শেষ পর্যন্ত ফ্রান্ৎস্ কাফকার পাণ্ডুলিপি ঠাঁই পেয়েছে ইসরায়েলের জাতীয় গ্রন্থাগারে। কেননা, সম্প্রতি এই দুর্লভ পাণ্ডুলিপিগুলো ইসরায়েলের জাতীয় গ্রন্থাগারে জমা দিতে নির্দেশ জারি করেছেন তেল আবিবের আদালত।
সূত্র: দ্য গার্ডিয়ান.কম
ছবি বিক্রির লড়াই

গুস্তাভ ক্লিম্‌ট্‌
গুস্তাভ ক্লিম্‌ট্‌

দুই গ্যালারির মধ্যে লড়াই! ছবি বিক্রির সেই লড়াইয়ে জয়ী হলো লন্ডনের সথ্বি গ্যালারি। কয়েক সপ্তাহ আগে লন্ডনের সথ্বি গ্যালারি তার বার্ষিক আধুনিক চিত্রকলা বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে বেশ কয়েকটি ছবি বিক্রি করেছে ২৮০ দশমিক ৫ মিলিয়ন ডলার দামে। এই হিসেব অনুযায়ী সথ্বি টেক্কা দিয়েছে তার প্রতিদ্বন্দ্বী গ্যালারি ক্রিস্টিকে। ক্রিস্টি বিক্রি করেছে ১১৩ মিলিয়ন ডলার মূল্যের চিত্রকর্ম। সথ্বির এই বিক্রির তালিকায় এবার রয়েছে গুস্তাভ ক্লিম্ট্ ও এদুয়ার মানের ছবি।
সূত্র: আর্টনিউজ.কম
জেন জলকাহিনি

স্টিল দ্য ওয়াটার ছবির দৃশ্য
স্টিল দ্য ওয়াটার ছবির দৃশ্য

অল্পবয়স্ক একটি মেয়ে প্রেমে পড়ে পাশের বাড়ির ছেলের। কিন্তু তাদের সম্পর্কের শুরু থেকেই দেখা দেয় ঝামেলা। মেয়েটির বাবা-মা আলাদা হয়ে গেছে এবং তার সুন্দরী মা মৃত্যুপথযাত্রী। এই প্রেক্ষাপটে পাশের সমুদ্রতটে ভেসে ওঠে একটি মৃতদেহ। আর এর সঙ্গে জড়িয়ে যায় ছেলেটির নাম। ওলট-পালট হয়ে পড়ে সব সম্পর্ক। এটিই জাপানি চলচ্চিত্র পরিচালক নায়োমি কাওয়াসের সপ্তম কাহিনিচিত্রের গল্প। নাম স্টিল দ্য ওয়াটার। প্রকৃতিকে পশ্চাৎপটে রেখে জেন ভাবধারার এই গদ্যকবিতাময় ছবিটি সম্প্রতি ব্রিটেনে মুক্তি পেয়েছে। প্রেম ও মৃত্যু এ চলচ্চিত্রের মুখ্য বিষয়।
সূত্র: দ্য গার্ডিয়ান.কম