অন্য দিগন্ত
ইবনে খালদুনকে নিয়ে বই

চতুর্দশ শতকের মুসলিম গণিতবিদ ইবনে খালদুন ছিলেন সব অর্থেই আধুনিক। বহু পণ্ডিতের মতে, তিনি ছিলেন তাঁর সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষ। অসামান্য এই মানুষটির জীবন আর সময়কালকে নিয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক অধ্যাপক একটি বই লিখেছেন। অ্যালেন জেমস ফ্রম হার্জ নামের ওই অধ্যাপক চতুর্দশ শতকের উত্তর আফ্রিকা ও আন্দালুসিয়ার উত্তাল ইতিহাস ও খালদুনের ব্যক্তিগত জীবনের কাহিনির ভিত্তিতে লিখেছেন বইটি—ইবনে খালদুন, লাইফ অ্যান্ড টাইমস। এ বইয়ের প্রকাশক এডিনবরা বিশ্ববিদ্যালয় প্রেস।
সূত্র: দ্য গার্ডিয়ান.কম
ডিসমাল্যান্ড পার্কের শিল্প

আগস্টের ২১ তারিখ থেকে ব্রিটেনে খোলা হয়েছে নতুন একটি থিম পার্ক। নাম ‘ডিসমাল্যান্ড’। এর ভেতরে ঢুকলে দেখা যাবে একটি জরাজীর্ণ প্রাসাদ ও একদল ঘোড়ার নাগরদোলা। আরও আছে শরণার্থীবোঝাই এক জলাশয়ে কতগুলো মডেল নৌকা—সব মিলিয়ে বৈচিত্র্যময় স্থাপনার সমাহারে পরিপূর্ণ এই পার্ক। আর পর্কের এই স্থাপনাচিত্রগুলোর স্রষ্টা ব্রিটিশ স্ট্রিটশিল্পী ব্যাঙ্কসি। ব্যাঙ্কসি এ থিম পার্কটিকে আখ্যায়িত করেছেন ‘শিল্পকলা, বিনোদন ও প্রাথমিক পর্যায়ের নৈরাজ্যের উৎসব’ হিসেবে। ডিসমাল্যান্ড পার্কটি গড়ে উঠেছে ব্যাঙ্কসির শহর ব্রিস্টলের কাছে, ওয়েস্টন-সুপার-মার নামের উপকূলীয় এলাকায়। উল্লেখ্য, ব্র্যাড পিটের মতো তারকারা লাখ লাখ ডলার খরচ করে কিনছেন ব্যাঙ্কসির চিত্রকর্ম। সূত্র: রয়টার্স.কম