অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য থ্রি বডি প্রবলেমসহ লেখক লিউ সিশিন
দ্য থ্রি বডি প্রবলেমসহ লেখক লিউ সিশিন

হুগো অ্যাওয়ার্ড ২০১৫
সায়েন্স ফিকশনের জন্য দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটির নাম হুগো। ‘হুগো অ্যাওয়ার্ড’ নামের এই পুরস্কার দিয়ে আসছে ওয়ার্ল্ড সোসাইটি অব সায়েন্স ফিকশন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঘোষণা করা হয়েছে ২০১৫ সালের হুগো পুরস্কার বিজয়ীদের নাম। এই পুরস্কারের ৬২ বছরের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো লেখকের লেখাকে স্বীকৃতি দেওয়া হলো। চীনা ভাষায় লেখা পুরস্কৃত উপন্যাসটির নাম দ্য থ্রি বডি প্রবলেম। লেখক লিউ সিশিন। উল্লেখ্য, আইজাক আসিমভ, অর্সন স্কট কার্ড আর আর্থার সি ক্লার্কের মতো দিকপাল লেখকেরাও এই পুরস্কার পেয়েছেন।
সূত্র: হুগো অ্যাওয়ার্ডস.অর্গ

সিক্স হান্ড্রেড মাইলসের পোস্টার
সিক্স হান্ড্রেড মাইলসের পোস্টার

সিক্স হান্ড্রেড মাইলস
মেহিকো আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সড়কপথের সীমানা দুই দেশের আন্তসম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অবৈধভাবে অস্ত্র, মাদক আর মানব পাচারের জন্যও এ সীমানা খবরের পাতায় আর সেলুলয়েডের ফিতায় বিষয় হিসেবে স্থান করে নিয়েছে বারবার। সম্প্রতি মেহিকান পরিচালক গাব্রিয়েল রিপস্তেইন অস্ত্র পাচার আর গ্যাংলর্ডদের ক্ষমতার দ্বন্দ্বকে বিষয় করে তৈরি করেছেন চলচ্চিত্র—সিক্স হান্ড্রেড মাইলস। বার্লিন উত্সবে সেরা প্রথম ছবির ক্যাটাগরিতে পুরস্কৃত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা টিম রথ। সিক্স হান্ড্রেড মাইলস ছবির প্রযোজক হলেন মাইকেল ফ্রাঙ্কো। প্রসঙ্গত, মাইকেল ফ্রাঙ্কো পরিচালিত ক্রোনিকা এ বছর কান চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছিল।

সূত্র: স্ক্রিনইন্টারন্যাশনাল.কম