অন্য দিগন্ত

ওয়ার্ল্ড লিটারেচার টুডে বাংলাদেশ সংখ্যাবিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য পত্রিকা ওয়ার্ল্ড লিটারেচার টুডে-র প্রকাশক মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়। দ্বিমাসিক এ পত্রিকাটির হালের মে মাসের সংখ্যাটির বিষয় বাংলাদেশের সাহিত্য, যা আমাদের জন্য একটি প্রাপ্তি বটে। ‘বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড স্টেজ’ শিরোনামে এ সংখ্যায় স্থান পেয়েছে আমাদের সাহিত্য নিয়ে ডেভিড শুক-এর একটি প্রবন্ধ, তাহমিমা আনামসহ এ সময়ের চারজন তরুণ লেখকের সাক্ষাৎকার, আনিস আহমেদের ইংরেজি উপন্যাস দ্য ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ডস্-এর অংশবিশেষ, সুদীপ্ত চাকমা মিকাদোর দুটি চাকমা কবিতা, মারিয়া চৌধুরীর স্মৃতিকথা এবং শাহীন আখতারেরসখী রঙ্গমালা উপন্যাসের খণ্ডাংশের অনুবাদ।
সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে
হেমিংওয়ের কিউবা এল তাঁর স্বদেশে
১৯৫৯ সালের নভেম্বরে ফিদেল কাস্ত্রো যখন লা হাভানায় প্রবেশ করেন, তখন সেখানে ছিলেন আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৯-১৯৬১)। সবাই জানেন যে হেমিংওয়ে কিউবার রাজধানী লা হাভানায় দীর্ঘকাল কাটিয়েছেন। শহরতলি সান ফ্রান্সিসকো দে পাউলায় তাঁর একটি বাড়ি ছিল। ১৯৬০ সালের জুলাই মাসে লা হাভানা ত্যাগ করার সময় প্রয়োজনীয় পাণ্ডুলিপি, কাগজপত্র সঙ্গে নিয়ে গেলেও অনেক কিছু রয়ে যায়। বে অব পিগস্-এর যুদ্ধের পর তাঁর সেই বাড়ি এবং প্রায় ৬০০০ বইপত্র কিউবা সরকার জাতীয়করণ করে। ১৯৬১ সালের জুলাই মাসে আত্মহত্যা করা কালজয়ী এ লেখকের সংরক্ষিত এসব বই, চিঠি, কাগজপত্রের দুই হাজার ডিজিটাল সংস্করণ পাঁচ দশক পর পৌঁছাল বোস্টনের জেএফকে গ্রন্থাগারে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
l রফিক-উম-মুনীরচৌধুরী