অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাওয়াল আল সাদাবি
নাওয়াল আল সাদাবি

সাদাবির বইয়ের সংস্করণ
প্রায় অর্ধশতাব্দী ধরে মিসরীয় নারীবাদের প্রধান ব্যক্তিত্ব নারী লেখক ও চিকিৎসক নাওয়াল আল সাদাবি এখনো সজীব। এখন তাঁর বয়স ৮৩। এখনো তাঁর বিপ্লবী কণ্ঠে ঝরে প্রতিবাদ আর প্রতিরোধের আগুন। ২০১১ সালে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে ঘটা আন্দোলনের সঙ্গে শরিক ছিলেন তিনিও। সম্প্রতি বিলেত থেকে নতুন করে প্রকাশিত হয়েছে তাঁর বিখ্যাত দুটি বই—উইম্যান অ্যাট পয়েন্ট জিরো ও দ্য হিডেন ফেইস অফ ঈভ। বই দুটির প্রকাশক জেড প্রেস।
সূত্র: জেডপ্রেস.কো.ইউকে

ফ্রান্সিসকো দে গোইয়ার প্রতিকৃতি
ফ্রান্সিসকো দে গোইয়ার প্রতিকৃতি

গোইয়া: দ্য পোরট্রেটস
জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রান্সিসকো দে গোইয়া (১৭৪৬-১৮২৮) প্রধানত ছিলেন পোরট্রেট চিত্রশিল্পী। এস্পানিয়ার এই দিকপাল চিত্রকরের আঁকা পোরট্রেট বা প্রতিকৃতিগুলো নিয়ে বর্তমানে ভিন্ন ধরনের এক প্রদর্শনী চলছে বিলেতের ন্যাশনাল গ্যালারিতে। চলবে ১০ জানুয়ারি অবধি। এই প্রতিকৃতিগুলোর মাধ্যমে এ প্রজন্মের শিল্পরসিকেরা নতুন করে আবার দেখতে পেলেন গোইয়ার সময়কাল ও সমাজের চিত্র।
সূত্র: দ্যগার্ডিয়ান.কম