অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমত চুগতাই
ইসমত চুগতাই

ইসমত চুগতাই জন্মশতবর্ষ
সাদত হাসান মান্টো, কৃষণ চন্দর আর ইসমত চুগতাই—এঁরা হলেন উর্দু কথাসাহিত্যের তিন দিকপাল ব্যক্তিত্ব। এ বছর ইসমত চুগতাইয়ের জন্মশতবর্ষ। সম্প্রতি অনুষ্ঠিত চণ্ডীগড় সাহিত্য উৎসবে বিশেষ সম্মাননা জানানো হলো নির্ভীক ও বিতর্কিত এই লেখিকাকে। লিহাফ, ঘরওয়ালি, লাজো ইত্যাদি তাঁর বিখ্যাত রচনা।
সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস.কম

ইয়োসার উপন্যাস অবলম্বনে নাটক

মারিয়ো বার্গাস ইয়োসার সঙ্গে লা তিয়া হুলিয়া ই এল এস্ক্রিবিদোর নাটকের পাত্র–পাত্রীরা
মারিয়ো বার্গাস ইয়োসার সঙ্গে লা তিয়া হুলিয়া ই এল এস্ক্রিবিদোর নাটকের পাত্র–পাত্রীরা

মারিয়োর বয়স তখন মাত্র ১৮ আর তাঁর মামির বোন হুলিয়া আন্টির বয়স তাঁর চেয়ে ১৩ বছর বেশি। তালাকপ্রাপ্ত এই খালার সঙ্গে মারিয়োর অবৈধ প্রেম, পাশাপাশি একটি রেডিও স্টেশনে কর্মরত উঠতি লেখক মারিয়োর লেখালেখির অভিজ্ঞতাকে কেন্দ্র করে দানাবাঁধা চমৎকার কাহিনির উপন্যাস লা তিয়া হুলিয়া ই এল এস্ক্রিবিদোর (হুলিয়া খালা আর লেখক)। ২০১০ সালে নোবেল পুরস্কারে ভূষিত পেরুর কথাসাহিত্যিক ৭৯ বছর বয়স্ক মারিয়ো বার্গাস ইয়োসার লেখা এ উপন্যাসটি নির্মাণশৈলীর বিশিষ্টতায় অনন্য, প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালে। এসব পুরোনো কথার ভিড়ে নতুন খবর হলো, ইয়োসার এই আত্মজৈবনিক উপন্যাস অবলম্বনে সম্প্রতি পেরুতে মঞ্চস্থ হলো একটি নাটক। হোসে হাইয়াসের পরিচালনায় নাটকটি পরিবেশনা করে ‘রেপের্তোরিয়ো এস্পানিয়োল’ নামের একটি দল। ঘটনা এখানেই শেষ নয়, দর্শক সারিতে বসে এই নাটকটি দেখেছেন স্বয়ং বার্গাস ইয়োসাও। সূত্র: এলপাইস.কম