অন্য দিগন্ত

মার্ক টোয়েনের বই নিয়ে আপত্তি
মদ্যপ পিতার কাছ থেকে পালিয়ে ফেরার দাস জিমের সঙ্গে সাক্ষাৎ আর নানা অভিযানের গল্পে ঠাসা মার্কিন সাহিত্যের ধ্রুপদিগ্রন্থ দ্য অ্যাডভেঞ্চারস অব হাকল্বেরি ফিন আমাদের অতি চেনা একটি বই। বইটি নিয়ে আর্নেস্ট হেমিংওয়ের মন্তব্য ছিল এ রকম: ‘সব আধুনিক আমেরিকান সাহিত্যের সূচনা ঘটেছে মার্ক টোয়েনের এই বই থেকে।’ মার্কিন মুলুকের স্কুল-কলেজের পাঠ্যসূচিতে রয়েছে এ উপন্যাস। ১৮৮৪ সালে প্রথমবারের মতো প্রকাশিত এ বই নিয়ে সম্প্রতি গোল বেঁধেছে। দুই শ বারের বেশি ‘নিগার’ শব্দটি রয়েছে বইটিতে। এ কারণে আপত্তি তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু স্কুল তাদের সিলেবাস থেকে বাদ দিয়েছে মার্ক টোয়েনের লেখা এই উপন্যাসটিকে। সূত্র: নিউইয়র্কটাইমসডটকম

ব্যাঙ্কসির গ্রাফিত্তিতে স্টিভ জবস
ব্রিটেনের সীমানাবর্তী ফরাসি ক্যালে বন্দরে সিরিয়া থেকে পালিয়ে আসা হাজারো শরণার্থীকে যে জায়গায় থাকতে দেওয়া হয়েছে তার স্থানীয় নাম ‘দ্য জঙ্গল’। এই জঙ্গলের একটি দেয়ালে স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসি একটি গ্রাফিত্তি এঁকেছেন। এর বিষয়বস্তু দুনিয়া তোলপাড় করা কম্পিউটার প্রতিষ্ঠান ‘অ্যাপল’-এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস, যিনি এক সিরিয়ান অভিবাসীর সন্তান। উল্লেখ্য, জবসের পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিল। দেয়ালচিত্রটিতে দেখা যাচ্ছে স্টিভ জবসের কাঁধের ওপর একটি কালো ময়লার ব্যাগ রাখা আর তাঁর হাতে রয়েছে একটি অ্যাপল কম্পিউটার।
সূত্র: গার্ডিয়ানডটকম