অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহার বেন জেলুন
তাহার বেন জেলুন

তাহার বেন জেলুনের নতুন উপন্যাস
১৯৪৪ সালে জন্ম নেওয়া সমকালীন ফরাসি সাহিত্যের ভুবনখ্যাত লেখক তাহার বেন জেলুনের দেশ মরক্কো। মাতৃভাষা আরবি। কিন্তু লেখেন মাগরেব অঞ্চলের লিঙ্গুয়া ফ্রাঙ্কা ফরাসিতে। তাঁর নন-ফিকশন উপন্যাস দিস ব্লাইন্ডিং অ্যাবসেন্স অব লাইট ভূষিত হয়েছিল আন্তর্জাতিক ইমপ্যাক পুরস্কারে। সম্প্রতি ইংরেজিতে অনুবাদ হয়ে বেরিয়েছে তাঁর নতুন উপন্যাস দ্য হ্যাপি ম্যারিজ। নারী ও পুরুষের দ্বন্দ্বমুখর বয়স্ক এক দম্পতির জটিল ব্যর্থ যুগল সম্পর্কের আখ্যান ও প্রতি-আখ্যানভিত্তিক এই উপন্যাসের অনুবাদক আঁদ্রে নাফিস-শাহেলি। বইটি প্রকাশ করেছে মেলভিল হাউস। সূত্র: দ্যগার্ডিয়ানডটকম

‘ওম্যান ড্রেসিং হার
‘ওম্যান ড্রেসিং হার

পাবলো পিকাসোর ছবি উদ্ধার
খ্যাতিমান চিত্রকর পাবলো পিকাসোর আঁকা ‘ওম্যান ড্রেসিং হার হেয়ার’ নামের ছবিটি চুরি হয়েছিল নিউইয়র্কের এক চিত্রসংগ্রাহকের কাছ থেকে। সম্প্রতি সেটি উদ্ধার করেছে তুর্কি পুলিশ। চিত্র ক্রেতার পরিচয়ে ইস্তাম্বুলে পুলিশ গোপনে ওই চোরদের সঙ্গে দুই দফা মিলিত হয় এবং ছবিটি ৭ মিলিয়ন ডলারে মূল্যে কিনবে বলে একটা রফা করে। এরপর চূড়ান্ত সাক্ষাতের জন্য তাদের একটি ক্যাফেতে আসতে বলে পুলিশ। পরে সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। ১৯০ সালে আঁকা এ ছবির নারীটি হলো পিকাসোর দীর্ঘদিনের আরাধ্য প্রেমিকা ডোরা মার। সূত্র: এএফপিডটকম