অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহি বিনেবিনে
মাহি বিনেবিনে

মরক্কোর শিল্পী ও লেখক মাহি বিনেবিনে
মানবিক দুর্দশার মধ্যে সৌন্দর্য খোঁজেন তিনি। বলছি ১৯৫৯ সালে জন্ম নেওয়া মরক্কোর শিল্পী ও লেখক মাহি বিনেবিনের কথা। ২০০৩ সাল। কাসাব্লাংকায় ১৪ জন তরুণ আততায়ীর বোমার আঘাতে প্রাণহানি ঘটে ৪৫ জন মানুষের। এই মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে একটি উপন্যাস লিখেছেন বিনেবিনে, যা প্রায় ১৫টি ভাষায় অনূদিত হয়ে সম্প্রতি আলোচনায় এসেছে। গত বছর ‘ডাবলিন ইমপ্যাক অ্যাওয়ার্ড’-এর চূড়ান্ত তালিকার জন্য মনোনীত বিনেবিনের এই উপন্যাসের নাম হর্সেস অব গড। এ উপন্যাস অবলম্বনে নাবিল আইয়ুশ একটি সফল সিনেমা তৈরি করেছেন। খাওয়ার রুটির চেয়েও এখন জরুরি হলো সংস্কৃতি—এ কথাই জোর দিয়ে বলতে চান বিনেবিনে। আগেই বলেছি, লেখালেখির পাশাপাশি তিনি শিল্পীও। দিনকে ভাগ করেছেন এভাবে: সকালবেলা কাটে তাঁর লেখালেখি করে আর ছবি আঁকেন বিকেলে। বর্তমানে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরে প্রদর্শিত হচ্ছে মাহি বিনেবিনের চিত্রকর্ম। সূত্র: মাহিবিনেবিনেডটকম

‘মিউজিয়াম অব কনটেমপোরারি আর্ট’
‘মিউজিয়াম অব কনটেমপোরারি আর্ট’

আমস্টারডামে নতুন চিত্রশালা
‘মিউজিয়াম অব কনটেমপোরারি আর্ট’—রাইকস মিউজিয়ামের উল্টো পাশে আর ভ্যান গঘ মিউজিয়ামের সঙ্গে লাগোয়া আমস্টারডামের নতুন চিত্রশালা এটি। ১৯০৪ সালের একটি সুন্দর ভবনে চিত্রশালাটি গড়ে তুলেছেন লগিচস দম্পতি। এতে আছে এ কালের সাড়াজাগানো শিল্পী ব্যাঙ্কসির ৫০টি কাজ, পাশাপাশি আছে অ্যান্ডি ওয়ারহোল, জেফ কুন প্রমুখের চিত্রকর্ম।
সূত্র: এনওয়াইটাইমসডটকম

রিকার্দো লার্‌রাইন
রিকার্দো লার্‌রাইন

প্রয়াত রিকার্দো লার্রাইন
চিলির বিখ্যাত চলচ্চিত্রকার রিকার্দো লার্রাইন মারা গেছেন। মাত্র ৫৯ বছর বয়সে ঘাতক ক্যানসারের শিকার হলেন তিনি। লা ফ্রোন্তেরা (সীমানা) ছবিটির জন্য ১৯৯১ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘সিলভার লায়ন পুরস্কার’ জিতেছিলেন তিনি। শেষ জীবনে চিলির জাতির পিতা বের্নার্দো ও’হিগিন্সের জীবনীনির্ভর সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন রিকার্দো লার্রাইন। সূত্র: লাতের্সেরাডটকম