অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফের্নান্দো দেল পাসো
ফের্নান্দো দেল পাসো

সের্বান্তেস পুরস্কার ২০১৫
হিস্পানি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাকর সাহিত্য পুরস্কার হলো সের্বান্তেস পুরস্কার। এক লাখ পঁচিশ হাজার ইউরো মূল্যমানের এই পুরস্কারটি সম্প্রতি প্রদান করা হয়েছে। পুরস্কারটি চালু হয়েছে ১৯৭৬ সাল থেকে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের পুরস্কারটি দু–সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হলো ১৯৩৫ সালে জন্ম নেওয়া মেহিকোর ঔপন্যাসিক ফের্নান্দো দেল পাসোর হাতে। তিনি হলেন ষষ্ঠ মেহিকান লেখক যিনি ভূষিত হলেন এ পুরস্কারে। পালিনুরো দে মেহিকো (১৯৭৬) ও নোতিসিয়াস দেল ইম্পেরিয়ো (১৯৮৬) এই লেখকের সেরা দুই উপন্যাস, যেগুলি বিশ শতকের মেহিকান কথাসাহিত্যেরও সেরা রচনা।
সূত্র: এলপাইসডটএস

ইতালিতে জাহা হাদিদের স্থাপত্যকর্ম
ইতালিতে জাহা হাদিদের স্থাপত্যকর্ম

জাহা হাদিদের স্থাপত্যকর্ম
অল্প কিছুদিন আগে অকালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করা ইরাকি বংশোদ্ভুত ব্রিটিশ মহিলা স্থপতি জাহা হাদিদের শেষ স্থাপত্যকর্মগুলোর একটি সম্প্রতি উন্মোচন করা হয়েছে ইতালিতে। দক্ষিণ ইতালির সালের্মো বন্দরে আছে শামুকের আদলে নকশা করা নৌ-টার্মিনাল। হাদিদের স্বাক্ষরখচিত ঢেউখেলানো নকশা শোভা পাচ্ছে এই ভবনটিতে।
সূত্র: এএফপিডটকম

তোজ বেজি ছবির দৃশ্য
তোজ বেজি ছবির দৃশ্য

ন্যাক্ড়া
পরিচালক আহু ওজতুর্কের তোজ বেজি (ন্যাক্ড়া) সদ্য সমাপ্ত ৩৫তম ইস্তাম্বুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘স্বর্ণ টিউলিপ’ জিতেছে। ইস্তাম্বুলের গরিবপাড়া থেকে প্রতিদিন বাসে চেপে সমাজের উঁচুতলার বাসা-বাসায় গিয়ে ঘরদুয়ার সাফ করার কাজ করা দুই নারীর জীবনকে কেন্দ্র করে করে এগিয়েছে পুরস্কারজয়ী এই সিনেমার কাহিনি।
সূত্র: হুর্রিয়েতডেইলিনিউজডটকম