অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিম আইস্সা
ইব্রাহিম আইস্সা

দ্য টেলিভ্যানজেলিস্ট

দ্য টেলিভ্যানজেলিস্ট
দ্য টেলিভ্যানজেলিস্ট

ফিকশনের দুনিয়ায় গোয়েন্দাধর্মী থ্রিলার বা ‘নোইয়া’ লেখার চল এখন বেশ জোরসেই শুরু হয়েছে। এই ধারা থেকে পিছিয়ে নেই আরব দুনিয়াও। কেননা সেখানে সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি গোয়েন্দা উপন্যাস দ্য টেলিভ্যানজেলিস্ট। লেখক মিসরের ইব্রাহিম আইস্সা, যিনি আবার নামজাদা সাংবাদিকও। বইটি মূল ইংরেজি থেকে আরবিতে তর্জমা করেছেন জোনাথন রাইট। এর কাহিনিতে গোয়েন্দা হলেন একজন ধর্মবিষয়ক বক্তা, টেলিভিশনের কল্যাণে দারুণ জনপ্রিয় তিনি। একসময় মিসরের অনামা শাসক পরিবারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এই ধর্মবক্তা। তাঁর ঘনিষ্ঠতম বন্ধু সুফি শেখের পিছু নিয়েছে কারা? এক রহস্যময়ী রূপবতী তাঁকে ফুসলাচ্ছে কেন? আর শাসক পরিবারের কুলাঙ্গারটি কোথায় পালিয়ে গেলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে পড়তে হবে উপন্যাসটি। এটি প্রকাশ করেছে আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো প্রেস। সূত্র: এইউসিপ্রেসডটকম

আলোকচিত্রী ইয়োসুকে ইয়ামাহাতার সেই ছবি
আলোকচিত্রী ইয়োসুকে ইয়ামাহাতার সেই ছবি

নাগাসাকির আণবিক বোমায় দগ্ধ সেই ছেলেটির ছবি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের নাগাসাকিতে আণবিক বোমাঘাতের পরের দিন ১৯৪৫ সালের ১০ আগস্ট আলোকচিত্রী ইয়োসুকে ইয়ামাহাতা বেশ কিছু ছবি তোলেন, যার মধ্যে ছিল পুড়ে ঝলসে যাওয়া এক বালকের ছবি। নাগাসাকি আণবিক বোমা জাদুঘরে স্থান পাওয়া এই সাদা-কালো ছবিটি যে ১৩ বছর বয়স্ক শোজি তানিসাকির, সম্প্রতি সেটি মিলিয়ে দেখেছে তার পরিবার। জাপানি মিডিয়ার বরাত দিয়ে জানা গেছে, কিয়োশু বিশ্ববিদ্যালয়ের একদল ফরেন্সিক বিশেষজ্ঞ পারিবারিক ছবির সঙ্গে মিলিয়ে এ ব্যাপারটি নিশ্চিত করেছেন। সূত্র: ইএফইডটকম

দ্য আইডল–এর দৃশ্য
দ্য আইডল–এর দৃশ্য

গাজার আইডলকে নিয়ে সিনেমা ‘দ্য আইডল’
ফিলিস্তিনের গাজার শরণার্থীশিবিরে বড় হওয়া মোহাম্মদ আসাফ টেলিভিশনে সংগীতের ‘আরব আইডল’ প্রতিযোগিতা জেতার পর থেকেই হয়ে উঠেছেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক। এবার চলচ্চিত্রকার হানি আবু-আসাদ নির্মাণ করলেন আসাফের জীবনভিত্তিক ছবি দ্য আইডল। দুইবারের অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক আবু-আসাদ বলেছেন, ‘সিনেমাটি গাজার প্রতি এক শ্রদ্ধাঞ্জলি।’ সূত্র: এএফপিডটকম