অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার এস্তেরাজি
পিটার এস্তেরাজি

প্রয়াত পিটার এস্তেরাজি

হাঙ্গেরির স্বনামধন্য কথাসাহিত্যিক পিটার এস্তেরাজি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মধ্য ইউরোপের বিখ্যাত এই লেখকের উত্তর-আধুনিক ধারার উপন্যাসগুলোতে উঠে এসেছে কমিউনিস্ট শাসনকাল এবং তার পরববর্তীকালের সমাজজীবনের কাহিনি। প্রায় ২৪টি ভাষায় অনূদিত পিটারের উল্লেখযোগ্য রচনাগুলো হলো সেলেসটিয়াল হারমোনিজ ও দ্য বুক অব হ্রাবাল। পিটার দীর্ঘদিন ধরে প্যানক্রিয়েটিক ক্যানসারে ভুগছিলেন। পরে সম্প্রতি এই রোগ নিয়ে প্যানক্রিজ ডায়েরি নামে একটি বইও লিখেছিলেন তিনি। সূত্র: রয়টার্সডটকম

দাদা চিত্রকলা
দাদা চিত্রকলা

‘দাদা’ প্রদর্শনী
১৯১৬ থেকে ১৯২০ সালের মধ্যভাগ পর্যন্ত জুরিখ, নিউইয়র্ক, কোলোন, হ্যানোভার ও প্যারিসজুড়ে একদল চিত্রশিল্পী প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে যে শৈল্পিক আন্দোলন শুরু করেন, চিত্রকলার ইতিহাসে সেটি ‘দাদা’ বা ‘দাদাবাদ’ নামে খ্যাত। নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে (মোমা) বর্তমানে চলছে দাদা চিত্রশিল্পীদের ছবি নিয়ে প্রদর্শনী। এটি শেষে হবে আগামী সেপ্টেম্বরে। সূত্র: মোমাডটঅর্গ

ক্রাম্বস্ ছবির দৃশ্য
ক্রাম্বস্ ছবির দৃশ্য

সিনেমায় কু-দুনিয়া
চলচ্চিত্র পরিচালক মিগেল ইয়ান্সো জাতে স্প্যানিশ হলেও থাকেন আফ্রিকায়, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়। সম্প্রতি তিনি ৬৮ মিনিটের একটি কাহিনিচিত্র নির্মাণ করেছেন—ক্রাম্বস্ নামে। এই সিনেমাটিকে বলা হচ্ছে একটি কল্পবিজ্ঞানভিত্তিক উত্তর-অ্যাপোক্যালিপ্টিক চলচ্চিত্র। এর কাহিনির কেন্দ্রবিন্দুতে আছে গাগানো আর বার্ডি নামের এক প্রেমিকযুগল, যারা ইথিওপিয়ার এক জনশূন্য স্থানে একটি পরাবাস্তব সফর করে। আর এই চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক ইয়ান্সো দর্শককে নিয়ে যান এক কু-দুনিয়ায়।
সূত্র: ওকেআফ্রিকাডটকম
রফিক-উম-মুনীর চৌধুরী