অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিশাম মাতার
হিশাম মাতার

পিতা আর পিতামহের খোঁজে
স্মৃতিকথা, ইতিহাস, জীবনী, সাংবাদিকতা—সব মিলিয়ে লেখা একটি বই দ্য রিটার্ন। বইটির লেখকের নাম হিশাম মাতার। ১৯৭০-এ জন্ম নেওয়া এই লেখকের দেশ লিবিয়া, তবে বড় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এর আগেই দুটি উপন্যাস লিখে বেশ নাম কুড়িয়েছেন। হিশাম মাতারের অনবদ্য এই বইয়ে মূলত তাঁর বাবা জাবাল্লা মাতার আর দাদা হামেদ মাতারের ব্যক্তিজীবনের কাহিনির ছত্রে ছত্রে জড়িয়ে আছে মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনকালের লিবিয়ার খণ্ড খণ্ড ইতিহাস। দ্য রিটার্ন: ফাদার্স, সানস্ অ্যান্ড দ্য ল্যান্ড ইন বিটউইন নামের গ্রন্থটি প্রকাশ করেছে পেঙ্গুইন। সূত্র: আরবলিটডটঅর্গ

ব্ল্যাক ছবির একটি দৃশ্য
ব্ল্যাক ছবির একটি দৃশ্য

ব্ল্যাক
বিলাল ফাল্লাহ্ আর আদিল আল আরবি—এই দুই তরুণ পরিচালক মিলে তৈরি করেছেন ব্ল্যাক নামে একটি চলচ্চিত্র। বেলজিয়ামের এ সিনেমাটি সম্প্রতি ইউরোপে প্রশংসিত হয়েছে এবং হচ্ছে। ব্রাসেলসের সবচেয়ে কুখ্যাত মহল্লার প্রেক্ষাপটে শহরে সদ্য আসা কঙ্গোর এক তরুণীর সঙ্গে মরক্কোর এক ছিঁচকে চোরের প্রেমে জড়িয়ে পড়ার কাহিনিভিত্তিক জমজমাট এ থ্রিলারটি অনেককেই ফরাসি ছবি ল্য হাইন-এর কথা মনে করিয়ে দিচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ানডটকম