অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়া কোউতোর নতুন উপন্যাসচিনুয়া আচেবে, বেন ওকরি, নাদিম গার্ডিমার বা জেএম কোয়েৎজি প্রমুখ ইংরেজিভাষী আফ্রিকীয় সাহিত্যিকদের খোঁজখবর রাখলেও পর্তুগিজ বা ফরাসিভাষী আফ্রিকীয় লেখকদের খোঁজখবর আমরা রাখি না। মোজাম্বিকের মিয়া কোউতো পর্তুগিজ ভাষার একজন স্বনামধন্য কথাসাহিত্যিক। স্লিপওয়াকিং ল্যান্ড, দ্য লাস্ট ফ্লাইট অব দ্য ফ্ল্যামিঙ্গো, রিভার কলড টাইম তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। আফ্রিকার বাস্তবতায় মাটিতে পুঁতে রাখা মাইনের পাশেই আছে অশরীরী আত্মার উপস্থিতি। সে অতিলৌকিক বাস্তবতার এক নিজস্ব ধরন তৈরি করেছেন তিনি। সেখানে বৃক্ষের ডালে বসে থাকে প্রিয়জনের আত্মা। কৃষক, পাখিবিক্রেতা, জেলে, নাপিত, নামহীন বিধবা বা এতিম শিশুর মতো সাধারণ মানুষেরা মিয়া কোউতোর উপন্যাসের চরিত্র। জাতিপরিচয়, সংস্কৃতি ও গৃহযুদ্ধ তাঁর রচনার মূল বিষয়।সম্প্রতি বেরোলো তাঁর উপন্যাস দ্য টিউনার অব সাইলেন্সেস। সূত্র: গার্ডিয়ানবেস্টসেলার পোপ১৩ মার্চ ২০১৩ তারিখে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া নির্গত হওয়ার মধ্য দিয়ে তামাম দুনিয়া জানতে পারল যে ক্যাথলিক বিশ্ব তাদের ধর্মনেতা হিসেবে নতুন একজন কার্ডিনালকে পাচ্ছে। ২৬৬তম পোপ হিসেবে নির্বাচিত হোর্হে মারিয়ো বের্গোলিয়ো জাতে আর্জেন্টাইন। পোপ ফ্রান্সিস নাম ধারণ করা এই যাজকের জীবন অনেকটাই পাল্টে গেছে সেই দিন থেকে। তিনি প্রথম জেসুইট, যিনি পোপ হলেন। আবার তিনিই প্রথম পোপ, যাঁর বাড়ি আমেরিকা মহাদেশ বা দক্ষিণ গোলার্ধে।বিশ্বজুড়ে বের্গোলিয়োকে নিয়ে আগ্রহের অন্ত নেই। এই সুযোগে আর্জেন্টিনার প্রকাশনা সংস্থা বি নতুন করে বাজারে এনেছে তাঁর দুটি বই। একটি এল হেসুইতা (দ্য জেসুইট), সাংবাদিক সের্হিয়ো রুবিনের নেওয়া তাঁর সাক্ষাৎকারের সংগ্রহ। এর প্রথম সংস্করণ বাজারে এসেছিল ২০১০ সালে, তিনি বুয়েনেস এইরেসের আর্চবিশপ থাকাকালে। ধর্ম, দেশকাল, আর্জেন্টিনার একনায়কতন্ত্র ও দুনিয়া সম্পর্কে তাঁর কথাবার্তার সংগ্রহ এটি। তখন ছাপা হয়েছিল সাড়ে তিন হাজার কপি, এবার হলো ৫০ হাজার। ইহুদি নেতা আব্রাহাম স্কোর্কার সঙ্গে বের্গোলিয়োর সংলাপভিত্তিক অন্য বেস্টসেলারের নাম সোরে অ্যান্ড সিয়োলা ই লা ভিয়েররা। সূত্র: আর্জেন্টিনার দৈনিক ক্লারিনবিদায় বিগাস লুনামাত্র ৬৭ বছর বয়সে কর্কট রোগের শিকার হয়ে মারা গেলেন চলচ্চিত্রকার বিগাস লুনা। দেহে লিউকেমিয়ার সংক্রমণের কথা ঘুণাক্ষরেও কাউকে জানতে দেননি। ৫ এপ্রিল উত্তর-পূর্ব স্পেনের তাররাগোনা শহরে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হামোন হামোন চলচ্চিত্রখ্যাত এই পরিচালক। দ্বিতীয় উৎস নামের ত্রিমাত্রিক একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে তিনি কিছুদিন ধরে ব্যস্ত ছিলেন।১৯৭৬ সালে তাতুয়াহে নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্রভুবনে তাঁর আত্মপ্রকাশ ঘটে। ১৯৯২ সালে হামোন হামোন চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন পুরস্কার পায়। ওই ছবিটিতেই দর্শকেরা পেনেলোপে ক্রুজ ও হাবিয়ের বার্দেমকে প্রথমবারের মতো দেখতে পান। ১৯৯৫ সালে চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে তিনি নির্মাণ করেন লুমিয়ের অ্যান্ড কোম্পানি প্রামাণ্যচিত্রটি। বাস্তুসংস্থান ও যৌনতা তাঁর মুখ্য দুটি বিষয়। সূত্র: এল পাইস রফিক-উম-মুনীর চৌধুরী