অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনসার্ট ফর বাংলাদেশ সর্বকালের সেরা লাইভ কনসার্ট অ্যালবাম১৯৭১ সালের ১ আগস্ট ধারণকৃত এবং একই বছরের ডিসেম্বরে বের হওয়া পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ সর্বকালের সেরা লাইভ কনসার্ট অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। ভুবনখ্যাত সংগীত পত্রিকা রোলিং স্টোন-এর মে ২০১৩ সংখ্যায় তথ্যটি বেরিয়েছে। মোট ৩০টি অ্যালবামের তালিকায় প্রথম স্থান করে নেওয়া এই অ্যালবাম ছাড়াও রয়েছে ‘দ্য হু’, ‘জিমি হেন্ড্রিকস’, ‘ইউ টু’ প্রমুখ বিশ্বসেরা সংগীত তারকা ও দলের নাম।সূত্র: বিটলস ম্যাগাজিন ব্লগস্পটকে. সচ্চিদানন্দনমালয়লম ভাষার বিশিষ্ট কবি, সমালোচক, অনুবাদক ও শিক্ষাবিদ কে. সচ্চিদানন্দন (জন্ম ১৯৪৬) ভারতের সাহিত্য একাডেমির পত্রিকা ইন্ডিয়ান লিটারেচার-এর সম্পাদক ছিলেন। নিজের লিখা ২৩টি কাব্যগ্রন্থ ছাড়াও ১৬টি অনুবাদ কাব্যগ্রন্থ ও ২১টি প্রবন্ধগ্রন্থ রয়েছে তাঁর ঝুলিতে। সব মিলিয়ে ১৭টি ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়ে বই আকারে বেরিয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে হোয়াইল আই রাইট শিরোনামে তাঁর নির্বাচিত কবিতার একটি ইংরেজি সংকলন। কবিতাগুলো মালয়লম থেকে অনুবাদ করেছেন তিনি নিজেই।সূত্র: দ্য হিন্দুএল আনাত্সুইতিনি আফ্রিকান। তিনি ঘানার মানুষ আর তাঁর নাম এল আনাত্সুই (জন্ম ১৯৪৪)। প্রখ্যাত এ চিত্রশিল্পীর একক প্রদর্শনী চলছে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব আর্টে। ‘হোয়েন আই লাস্ট রোট টু ইউ অ্যাবাউট আফ্রিকা’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর প্রতিনিধিত্বমূলক কাজ, যার মধ্যে রয়েছে ঘানার আকান সম্প্রদায়ের ঐতিহ্যের ধারক কাঠের কাজ, স্রোতের টানে ভেসে আসা কাঠের পুঞ্জ দিয়ে শিল্পকর্ম, যা দাসপ্রথাকে উত্থাপন করে। আরও আছে ধাতব দেয়ালচিত্র।সূত্র: আফ্রিকান আর্ট ডট অরগ রফিক-উম-মুনীর চৌধুরী