অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউম্যান চীনা সাহিত্য পুরস্কারতাইওয়ানের কবি ইয়াং মু (জ.১৯৪০) নিউম্যান সাহিত্য পুরস্কার জিতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের চীন-যুক্তরাষ্ট্রবিষয়ক ইনস্টিটিউট ২০০৯ সাল থেকে চীনা সাহিত্যকেন্দ্রিক এ পুরস্কার দিয়ে আসছে। প্রথম বছরে পুরস্কারটি পেয়েছিলেন গত বছরের নোবেলজয়ী মো ইয়েন আর ২০১১ সালে চীনের কথাসাহিত্যিক হান্ শাওকং।সূত্র: ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটক্যামেরার পেছন থেকে শ্রেণীকক্ষেহাংগেরির নামী ভিন্নধর্মী চলচ্চিত্রকার বেলা তাঁর চলচ্চিত্র নির্মাণে ইতি টেনেছেন। ৫৭ বছর বয়সী বেলা তাঁর সারায়েভোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণ উঠতি চলচ্চিত্রনির্মাতাদের জন্য তিন বছরের একটি কোর্স চালু করেছেন। সাত ঘণ্টার মহাকাব্যিক সাতানটাংগো খ্যাত এ পরিচালক ২০১১ সালে তুরিন হর্স নির্মাণের পরই অবসরের ঘোষণা দেন। ভবিষ্যতে পরিচালকদের জন্য পিএইচডি কোর্স চালুরও আশা রাখেন তিনি। সূত্র: রয়টার্স