অন্য দিগন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলামে ‘মারফি’আইরিশ নাট্যকার, লেখক স্যামুয়েল বেকেট (১৯০৬-১৯৮৯)-এর প্রথম উপন্যাস মারফি-র পাণ্ডুলিপি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। ১৯৩৮ সালে প্রকাশিত উপন্যাসটির এ পাণ্ডুলিপি নিলামে ওঠে সথেবি অকশন হাউসে এবং নয় লাখ ৬২ হাজার ৫০০ পাউন্ডের বিনিময়ে এটি কিনে নিয়েছে রিডিং বিশ্ববিদ্যালয়।সূত্র: দ্য গার্ডিয়ানজবস্অ্যাপেল-এর প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস্-এর জীবনের নানা ঘটনাবলী নিয়ে নির্মিত চলচ্চিত্র জবস্-এর প্রথম খণ্ডটি মুক্তি পেয়েছে, যে ছবিতে জবসের নামভূমিকায় অভিনয় করেছেন হলিউডের তরুণ অভিনেতা অ্যাশটন কুচার, যিনি মূলত কমেডি ধাঁচের ছবিতেই অভিনয় করেন। সূত্র: স্ক্রিন ইন্টারন্যাশনাল রফিক-উম-মুনীর চৌধুরী