অন্যখবর
উল্টো এপ্রিল ফুলএপ্রিল ফুলস ডেতে বোনকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হলেন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের এক নারী। নিজের বোনকে ফোন করে সুসান ট্যামি হাডসন মিথ্যা করে জানান, তিনি স্বামীকে গুলি করে মেরে ফেলেছেন। তাকে গোপনে কবর দেওয়ার জন্য সলাপরামর্শ করেন ৫২ বছর বয়সী সুসান। বোনকে বোকা বানিয়ে কেবল তৃপ্তির ঢেকুর তুলছিলেন সুসান। কিন্তু ঠিক সে সময়ই তার এক আত্মীয় পুলিশকে ফোন করে জানিয়ে দেয় এ ঘটনা। এর পরই স্বামী হত্যার দায়ে গ্রেপ্তার করে সুসানকে শ্রীঘরে নিয়ে যায় স্থানীয় পুলিশ। থানা থেকে ছাড়া পেলেও বেশ হেনস্তা হতে হয়েছে তাকে। ইউএসএটুডে।স্টাইলিশ চুলের খেসারতবিশ্বজুড়ে শিশুদের হ্যাঁ বলার জন্য সব প্রচারণা শেষ পর্যন্ত বোধ হয় জলেই গেল। যুক্তরাষ্ট্রের পাঁচ বছর বয়সী ইথান ক্লোসের ঘটনা শুনে অন্তত তা-ই মনে হচ্ছে। ওহাইও রাজ্যের একটি স্কুলে পড়ে ইথান। শখের তোলা নাকি আশি তোলা। তাই প্রাচীন মেহিকান স্টাইলে চুল কেটেছিল ইথান। তার ক্লাসের বন্ধুরাও বেশ পছন্দ করেছিল সেটা। কিন্তু চুলের এ স্টাইল একেবারেই পছন্দ করেনি স্কুল কর্তৃপক্ষ। তাদের ধারণা, এ স্টাইল স্কুলে বিশৃঙ্খলা তৈরি করবে। শাস্তি হিসেবে তাই স্কুল থেকে ইথানকে বের করে দেওয়া হয়েছে। তাকে শর্ত দেওয়া হয়েছে, স্বাভাবিক চুল নিয়ে এলেই স্কুলে ঢুকতে দেওয়া হবে। তবে অপ্রত্যাশিত ছুটি পেয়ে ইথান বেশ খুশি। অরেঞ্জডটকম।