অন্যরকম ২০১১
২০১১ সাল নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। এ বছরই আরবদুনিয়ায় বিশাল পরিবর্তনের ঢেউ বয়ে গেছে। তাতে আক্রান্ত হয়েছে তিউনিসিয়া, ইয়েমেন, মিসর, লিবিয়া এবং কাঁপছে সিরিয়া। অর্থনৈতিক বৈষম্যের কারণে আমেরিকায় বিক্ষুব্ধ জনতা জমায়েত হয়েছে রাস্তায়, পার্কে। এর বাইরেও অন্য অনেক ঘটনা নজর কেড়েছে বিশ্ববাসীর। আলোচনা হয়েছে পত্রপত্রিকায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে। সানডে টাইমস, দি ডেইলি টেলিগ্রাফ ও লাইফ-এর নির্বাচিত ‘২০১১ সালের উল্লেখযোগ্য ঘটনা’ থেকে বাছাই করে কিছু তুলে ধরা হলো অন্য আলোর পাঠকদের জন্য।সেরা চিত্র প্রদর্শনীলন্ডনের ন্যাশনাল আর্ট গ্যালারিতে অন্য বড় বড় প্রদর্শনীর তুলনায় তুলনামূলকভাবে ছোট আকারে আয়োজন করা হয়েছিল লেওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবির প্রদর্শনীর। তাঁর ছবির মধ্যে ছিল বিখ্যাত ‘পোর্ট্রেট অব মিউজিশিয়ান, মস্তিষ্কের বিভিন্ন স্তর, ঘাড় আর মানুষের হাতের ড্রয়িং আর ভারজিন অব রক।’ এই ছবির দুটো সংস্করণ: লন্ডন সংস্করণ (১৪৯০-৯৩), অন্যটি প্যারিস সংস্করণ (১৪৮৯-৯০) এবং এই প্রদর্শনীতেই প্রথমবারের মতো ছবি দুটো একত্রে প্রদর্শন করা হয়।সেরা ভাস্কর্যএই ভাস্কর্যের নাম ‘ভ্রুম ভ্রুম’ শিল্পী লরেনজো কুইন। এটি প্রদর্শিত হয় লন্ডনের পার্ক লেনে। বিশাল আকৃতির এ ভাস্কর্যটিকে লাইফ স্থান দিয়েছে ২০১১ সালের সেরা ভাস্কর্যের তালিকায়।সবচেয়ে দামি চিত্রকর্মলন্ডন, প্যারিস কিংবা নিউইয়র্কে নয়, ২০১১ সালে সবচেয়ে বেশি দামে ছবি বিক্রি হয় বেইজিংয়ে। গত মে মাসে চীনা শিল্পী কি বাইশির ট্রাডিশনাল চাইনিজ ইন্ক ও ব্রাশে আঁকা: একটি ইগলপাখির পাইনগাছে বসে থাকার ছবিটি বিক্রি হয় ৬৫ মিলিয়ন ডলারে। চীন যে ক্রমশ বিশ্বের ছবি কেনাবেচার বড় বাজারে পরিণত হচ্ছে এটা তারই প্রমাণ।সেরা বিয়ের পোশাকএ বছর ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের বিয়ের সময় পরা পোশাকটিই সেরা বিয়ের পোশাকের মর্যাদা দিয়েছে সানডে টাইমস স্টাইল বিভাগ। এই পোশাকের ডিজাইনার ছিলেন সারাহ বার্টন। ভিক্টোরিয়ান করসেট স্টাইলে করা পোশাকের সুচিকর্ম তত্ত্বাবধানে ছিল রয়েল স্কুল অব নিডলওয়ার্ক।’স্মরণীয় বিদায়অ্যাপল কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার স্টিভ জবসের মৃৃত্যু (৫ অক্টোবর) ২০১১ সালের আলোচিত মৃত্যুগুলোর একটি। এর আগে ৭৯ বছর বয়সে মারা যান ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করা এলিজাবেথ টেলর। দুবার তিনি অস্কার জয় করেন। তিনি আটবার বিয়ে করেছিলেন সাত ব্যক্তিকে।প্রাণের দায়েগত ৪ আগস্ট, ইংল্যান্ডের ক্রয়ডনের এক বাড়িতে অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন বাড়ির এক নারী। এর চার দিন আগে পুলিশের গুলিতে প্রাণ হারান ২৯ বছর বয়সী মার্ক ডুগান। সাধারণ প্রতিবাদ সভা শেষে রূপ নেয় রীতিমতো দাঙ্গায়। এ সময় ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পূর্ণচন্দ্রের অপূর্ব রূপবিশাল চাঁদ—পূর্ণিমার এমন পরিপূর্ণ চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে অনেক বছর পর। গত ২১ মার্চ ইংল্যান্ডের গ্লাসটনবুরি টরের সেন্ট মাইকেল টাওয়ার থেকে তোলা ছবি। মুগ্ধ দর্শক অবাক বিস্ময়ে দেখছেন এই মনোমুগ্ধকর দৃশ্য।