অপারেশন ভারতীয় হাইকমিশন: এক অভিনব, রোমাঞ্চকর ও বিপজ্জনক স্বপ্নযাত্রার ইতিহাস

জাসদের তৈরি বিপ্লবী গণবাহিনীর একটি দল হাইকমিশনার সমর সেনকে জিম্মি করতে গিয়ে বাধার মুখে পড়ে। পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন চারজন। দুজন আহত অবস্থায় ধরা পড়েন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের ২৬ নভেম্বর সকালে ঢাকার ভারতীয় দূতাবাসে বেধে যায় তুলকালাম। জাসদের তৈরি বিপ্লবী গণবাহিনীর একটি দল হাইকমিশনার সমর সেনকে জিম্মি করতে গিয়ে বাধার মুখে পড়ে। পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন চারজন। দুজন আহত অবস্থায় ধরা পড়েন। কেন এই অভিযান? কীভাবে হলো এর আয়োজন? দেশে-বিদেশে কেমন হলো এর প্রতিক্রিয়া? সাক্ষাত্কার ও নানান সূত্র ঘেঁটে ইতিহাসের এই টালমাটাল পর্ব নিয়ে অনুসন্ধানী গবেষক মহিউদ্দিন আহমদ লিখেছেন ‘অপারেশন ভারতীয় হাইকমিশন’। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

এ বইয়ে উঠে এসেছে এক অভিনব, রোমাঞ্চকর ও বিপজ্জনক স্বপ্নযাত্রার অভিযাত্রীদের জীবনের গল্প।

মহিউদ্দিন আহমদ

মহিউদ্দিন আহমদের জন্ম ১৯৫২ সালে, ঢাকায়। বিএলএফের সদস্য হিসেবে সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশ নেন তিনি। সাংবাদিকতা করেছেন কিছুদিন। নাগরিক আন্দোলনের সংগঠক হিসেবে গেছেন পৃথিবীর নানা প্রান্তে। পরামর্শক হিসেবে কাজ করেছেন অনেক উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন এনজিও স্টাডি’ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে তাঁর একাধিক বই পাঠকপ্রিয় হয়েছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি’, ‘বিএনপি: সময়-অসময়’, ‘আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০’, ‘আওয়ামী লীগ: যুদ্ধদিনের কথা ১৯৭১’, ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’, ‘এক-এগারো: বাংলাদেশ ২০০৭-২০০৮’ ও ‘বাঙালির জাপান আবিষ্কার’ ও ‘প্রতিনায়ক: সিরাজুল আলম খান’।

‘অপারেশন ভারতীয় হাইকমিশন’ বইটির মূল্য ৩০০ টাকা। পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ বাংলাদেশের সব সৃজনশীল বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।