অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের ট্রাংকটা খুলে স্পর্শ করো স্মৃতির কোমলখুব আলগোছে,অপরাধী মন রাখো—অতীতের পরতে পরতে,ধাক্কায় ঠোক্করে পাওয়া পাথর-কাঁকরগুলোহাতড়ে হাতড়ে দেখো,নড়ে ওঠো হিয়ার শরমে।গাঁয়ের হালট ধরে পূর্ববৎ সান্ধ্য অন্ধকারহেঁটে যায় জোনাকির গানে,রাবেয়া চুঙার ফুঁয়ে মাটির হাঁড়িতে আজওভাতের নাচন তোলে,ভাতের সুবাস পাও?সবুজ, সোনালি খেতে ধানের সুঘ্রাণ?দুই চোখে বেতফল নিয়েশালিকেরা চলে গেছে জোড়ায় জোড়ায়,তুমি একা দাঁড়িয়ে রয়েছ,তাকিয়ে রয়েছ স্থির, অথচ দেখছ না।ধাবমানতার টানে তুমিও ছুটতে গেলেকাঁধে নিয়ে পুঁটলিভর্তি লোভ,ফিরে তাকাবার মতো এতটুকু সময় ছিল না!এখন হাঁপাও কোনো জ্যামজটে?খড়-বিচালির লতা তবে কি তোমার দু’পাভালোবেসে জড়িয়ে ধরেছে?তোমাকে কি থামাল শিশির?হিজল ফুলের ভোর?রসকলিমাখা সেই দিদিমার কামরাঙাগাছেএখনো টিয়ারা ডাকে—কাগজখেকোটা কই?ধান মাড়াইয়ের মাঠে আগুনে রাবেয়া করে খই,অপেক্ষায় রাবেয়ার খই বিষণ্ন পুতিয়ে যায়,কেউ যে আসে না।রাবেয়া গোবর দিয়ে লেপে রাখে মাটির প্রাসাদ,মাথায় দাঁড়িয়ে থাকে সাক্ষীরূপী বেগুনি জারুল,প্রতীক্ষার পথ ধরে দীর্ঘশ্বাস আসে,দীর্ঘদিন মানুষ আসে না।থমকে দাঁড়িয়ে কেন? তোমার খেলা কি তবে ফুরিয়ে এসেছে?ব্যর্থতার বিবমিষাপ্রাপ্তির শূন্যতাটুকুটিনের ট্রাংকের মধ্যে পুরে নাওএইবার জোর করে তোমাকে নিয়েই যাব।