অপেক্ষার পটভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একূল গিয়েছে আগে, বহুকাল হল দৃষ্টি ওকূল ;অপেক্ষার মানে যে অপেক্ষার বেশি কিছু নয়, দৃষ্টি তা জানে।ক্ষীণ চাঁদ একূলের পাট শেষে পাড়ি দেয় বিনিদ্র বাগানে,তোমার আকণ্ঠ গানে সেখানেই জমে ওঠে জীবনের প্রতিকূল।আসর তো ভাঙে না সহজে, অপেক্ষার দুকূল আকুল তোমার আগুনে। পাল তোলে তাতে সংসার অনিমিখা,নিরুপায় দৃষ্টি অবশেষে ভাসায় সুরের গাঢ় শিখা —ঘূর্ণির ছোবল-জয়ী সুরের মাতমে আজ শূন্যও ব্যাকুল।অপেক্ষা তো অপেক্ষার বেশি কিছু নয়, জানে তা বেলাভূমি,অকুলান সংসারে যত পরাভব, প্রত্যাখ্যান যত,সব বোঝা, গ্লানির নগণ্য দৃষ্টিতে প্রতিহত —চাহনির গভীরে ভেসে ওঠে ডুবো চর—অপেক্ষার পটভূমি।