অবাধ্য বুদবুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বোধগুলো তোমাকে দেখলেই অবাধ্য বুদবুদের মতো উপরে উঠতে থাকে।সূর্যের আলো পড়ে লাল হয় নীল হয় বেগুনি সবুজ হয় অবোধ্য বুদবুদের মতো...কাচভাসা জলের মতো তোমার চোখের দিকে তাকাতে পারি না। তোমার চোখে আমার ভুলগুলো এত স্পষ্ট হয়।তোমার চোখ, কাচভাসা জলের মতো...আমার লোমগুলো ঘাসের মতো, মাটির এই শরীরে তুমিই সূর্য তাই আলোর স্পর্শে কাঁটা দিয়ে ওঠে।তোমার আলোয় আমার শরীর আজ ঘাস হয়ে ওঠে...