অভিজ্ঞতার তুলনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান ফেরদৌস, লেখক, সাংবাদিক। বর্তমানে জাতিসংঘে কর্মরত। রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েটসহ বেশ কিছু গ্রন্থের রচয়িতাদীর্ঘ ২২ বছর পর পিতা-পুত্রের প্রথম সাক্ষাৎপড়ছি অতিশ তাসিরের নতুন উপন্যাস নুন । অতিশের বাবা পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসির গত বছর নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন। তাঁর ও বিখ্যাত শিখ সাংবাদিক তাভলিন সিংয়ের বিবাহবহির্ভূত প্রণয়ের ফল অতিশ। দীর্ঘ ২২ বছর পর পিতা-পুত্রের প্রথম সাক্ষাৎ হয়। সে কাহিনি এই উপন্যাসের একটি প্রধান অংশ। খুব আগ্রহ নিয়ে পড়া শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারছি না, টানছে না। এ ছাড়া পড়ছি ডেমোক্রেসি ইজ নট এ স্পেকটেটর স্পোর্ট, আর্থার ব্লাউস্টাইনের চমৎকার ভলান্টিয়ার হ্যান্ডবুক। নিউইয়র্কের জুকোটি পার্কে, যেখান অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন চলছে, তার উন্মুক্ত লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করি। একদম পাগলা করে ফেললআমি প্রায় সারাক্ষণই গান গুনি—অফিসে, বাড়িতে, গাড়ি চালাতে চালাতে। প্রধানত রবীন্দ্রসংগীত। একসময় খুব শুনতাম দেবব্রতের গান। এখনো শুনি, তবে ইদানীং অনেক বেশি শুনছি মোহন সিং ও তাঁর ছেলে বিক্রম সিংয়ের গান। বেলাল চৌধুরীর কথা নকল করে বলতে পারি, ‘একদম পাগলা করে ফেলল।’ ভারতীয় রাগসংগীত আমার প্রিয়, বিশেষ করে, ওস্তাদ রশীদ খান ও পণ্ডিত যশরাজ। সামনাসামনি এই প্রথমনিউইয়র্কে থাকার মজা হলো, হরেক দেশের সেরা শিল্পীদের কাজ দেখার সুযোগ। গত সপ্তাহে এশিয়াটিক সোসাইটিতে সবাই মিলে দেখতে গিয়েছিলাম রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী। ৬০টি মৌলিক চিত্রকলা। এত দিন বইয়ের পাতায়, ইন্টারনেটে দেখেছি, সামনাসামনি এই প্রথম। এ অভিজ্ঞতার তুলনা নেই।যেখানেই যাই, কিছু না কিছু হারাইভ্রমণের একমাত্র আনন্দ পুরোনো বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। এ বছর জুনে বুদাপেস্ট গিয়েছিলাম। বার্লিন থেকে দাউদ হায়দার এসে হাজির। দুজন এক রাতে হাঙ্গেরীয় লোকগানের কনসার্ট সেরে ভারতীয় রেস্তোরাঁয় খেতে গেছি। ফিরে দেখি মানিব্যাগটি উধাও। তিন মাস পরে অবশ্য সে ব্যাগ ফেরত পাই। কেউ একজন খুঁজে পেয়ে তা বুদাপেস্টে মার্কিন দূতাবাসে পাঠায়। সেখান থেকে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট ঘুরে আমার বাসায়। কোনো কিছুই খোয়া যায়নি। কয়েক মাস আগে জেরুজালেমে যাওয়ার সুযোগ হয়েছিল। নেটিভিটি চার্চ, যিশুর জন্মস্থান, যে জলপাই বাগানে যিশু এসে বসতেন, যে গুহায় কিং ডেভিডের সমাধি—সবই দেখলাম। অথচ নিকস কাজান্তজাকিসের লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট পড়ে যতটা আনন্দ পেয়েছি, এ শহরের সেসব পথ দিয়ে হেঁটে বেড়াতে তেমন আনন্দ হলো না। গ্রন্থনা: মোছাব্বের হোসেন