আসাদুজ্জামান নূর। সাংসদ, কর্মজীবনের শুরুতে সাংবাদিকতা করেছেন কিছুদিন। বড় পরিচয় তিনি পুরোদস্তুর একজন অভিনেতা। মঞ্চ ও টিভি দুই জায়গায়তেই সদর্প পদচারণ। এ ছাড়া আবৃত্তি ও বিজ্ঞাপনেও কণ্ঠ দেন নিয়মিত। অভিনয়-জীবনের বিভিন্ন সময়ে কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কিছু পুরস্কার।কুবেরের বিষয় আশয়বই পড়ি। তবে একনাগাড়ে কোনো বই পড়া হয় না। এখন পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের কুবেরের বিষয় আশয়। একই সঙ্গে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিকথাবিষয়ক একটি বই। পুরোপুরি জীবনীগ্রন্থ না হলেও শ্যামল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি থেকে লেখা বই এটি। পড়তে খুব ভালো লাগছে। বইটা বোধের জায়গায় নাড়া দেয়। এ ছাড়া রবীন্দ্রনাথের নাটকগুলো আবার পড়ছি। বারবার পড়ায় নাটকগুলোর একেক রকম ব্যাখ্যা দেওয়া যায়।দিনের শুরু গানে সকাল থেকেই গান শুনি। বলা যায়, দিনের শুরুই হয় গান দিয়ে। এ ছাড়া বাইরে বের হলে গাড়িতে গান শুনি। আর এসব গানের বড় অংশজুড়ে আছে রবীন্দ্রসংগীত। এ ছাড়া রাগভিত্তিক গানও পছন্দ করি। শুনি পুরোনো দিনের আধুনিক গান। থ্রি ইডিয়টসর্দীঘসময় নিয়ে সিনেমা দেখা হয় না। তারপরেও সর্বশেষ দেখা বাংলা সিনেমা হলো মনপুরা। নির্মাতার নির্মাণ কৌশল আসলেই সরল, কৃত্রিমতাবিবর্জিত। বেশ ভালো লেগেছে। পুরোপুরি না হলেও গেরিলা ছবির কিছু অংশ দেখেছি। সমপ্রতি দেখেছি হিন্দি সিনেমা তারে জামিন পার। অসাধারণ লেগেছে কাহিনি এবং অভিনয়। এ ছাড়া ধোবিঘাট সিনেমার কাজ অনেক ভালো লেগেছে। নির্ভেজাল আনন্দের সিনেমা থ্রি ইডিয়টস।আনন্দ পাওয়াটাই বড় কথাচিত্রকর্মের প্রতি ঝোঁকটা বরাবরই, সেটা হোক মূর্ত কি বিমূর্ত। আমার কাছে চিত্রকর্মের অর্থ কিংবা কী তথ্য দিচ্ছে তার চেয়ে ভালো লাগার বিষয় হলো ছবিটা আমাকে ভাবায় কিনা, কল্পনায় ভাসায় কিনা, আনন্দ দেয় কিনা। আনন্দ পাওয়াটাই বড় কথা। তাই সময়-সুযোগ মিললেই প্রদর্শনীতে যাই। সর্বশেষ দেখলাম গ্যালারি চিত্রকে প্রদর্শিত হওয়া শিল্পী মনিরুল ইসলামের প্রদর্শনী।জীবনানন্দ দাশ অনেক কবির কবিতা পড়ি। তবে জীবনানন্দ দাশে কী যেন অমিয় সুধা আছে। বারবারই পড়ি, আর ভালো লাগে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার