অমূল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাড়াহুড়ো করছ অকারণে,যা যা তুমি হারানোর ভয়ে আছতার কিচ্ছু মূল্য নেই—কেননাসবই তো অমূল্য, যেমনটাছিল চিরকাল।বলি মূল্য দিতে যায় কেউ? অসময়ে?অযথাই মূল্য চেয়ে আজতুলমূল্য একাকার এ জীবন। কোনো মানে হয়?গভীর রাতের খোঁজ নেই আজ। তারগভীরতা নিখোঁজ বহুকাল।ছিন্নভিন্ন তোমাদের অসময়চির অপরিচিতা, অনাত্মীয়াআগন্তুক। ঊর্ধ্বলোকে বিস্মৃত আকাশ,মর্ত্যে তুমি ব্যস্ততার পরকীয়াউদযাপনে নিরলস। যদিওহূতস্মৃতি, যদিও গ্রন্থনাহীনঅ-মূল্য জীবন।তবু কি অমূল্য নও? নাকি ভাবোরচেছ জীবন এক মহামূল্যবান।