প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তির পথে মুক্তি খোঁজে হেঁয়ালিপনায় ছাড়ে দীর্ঘশ্বাস
অকর্ম কাজে ক্লান্তির ছাপে ঠান্ডা পানি ঢালি নলে
কত স্লোগান, কত জয়ধ্বনি ভেসে বেড়ায় নীল উড়নায়
লাল জলে ভাসে শুধু পিচ আর আঁচলে লুকায় বেদনার চোখ
চায়ের ধোঁয়ায় ওড়ে শত স্বপ্ন মুক্তির খোঁজে
সিগারেটের আগুনে জ্বলে শুদ্ধ কল্পনা অশুদ্ধের ভাঁজে
আর ফলহীন ঝড়ে একে একে নেভে অতেলে জ্বলা মোমবাতি
খনন মাটির নিচে সাদা কাপড়ে ঢাকে লজ্জিত মুখ...
ওরা মিটিমিটি হাসে পর্দার আড়ালে সান্ত্বনার বলি ছেড়ে
শুধু করুণ চোখের মায়ায় নিষ্পেষিত হয় নির্দয় পদতলে
তবুও হাঁটি অলক্ষ্য পথে মুক্তির খোঁজে!