অলক্ষ্য যোজক
মুহূর্তে আমিও সরে যেতে পারি দৃশ্যপট থেকেকিছুমাত্র জানান না দিয়ে কিংবা কিঞ্চিৎ প্রস্তুতিনেবার আগেই জানি এ রকম হাঁটাপথে বন্ধুদের সামনেইসূর্যাস্তের শান্ত ক্ষণে মোলায়েম বাতাসের ঘ্রাণ শুঁকতে শুঁকতেযেকোনো মুহূর্তে আমি চলে যেতে পারি।ওপারে কারা যে এমন চুপচাপ চেয়ে থাকে বিষাদের মতোতাদের তৃষ্ণার্ত কিংবা বিতৃষ্ণ দৃষ্টির সামনেএপারের পথচলা কে জানে কেমন?একদিন যারা ছিল আমাদের দৃশ্যপটে বাতাসের ঘ্রাণেযেকোনো মুহূর্তে তারাও অপ্রস্তুত চলে গেছে রেখার ওপারে।জীবনপ্রবাহী নদী সংযোজিত সময়ের অদৃশ্য রেখায়চৈতন্য পেরিয়ে অসীম অচৈতন্যে গেলে নাকিঅদৃশ্য সংযোগ রেখা ছুুঁঁয়ে যেতে হয়।যেতে পারি, যেকোনো মুহূর্তে আমি চলে যেতে পারিশহরতলির কোনো শীর্ণকায়া নদীর এপার ধরে বিষণ্ন বিকেলেপুরোনো কবরঘেঁষা রাস্তা বেয়ে হাঁটতে হাঁটতে বাতাসের ঘ্রাণেআলোকিত নগরের জমজমাট কেন্দ্রস্থলে; চলে যেতে পারিসিঁড়ির প্রথম থেকে শেষ ধাপ ছুঁয়ে ছুঁয়ে দশম তলায়প্রিয়তম অপেক্ষার ঘরে;বাসরে মাতাল হয়ে ভাসতে পারি, ডুবতে পারি ইচ্ছের সমুদ্রেযেতে পারি যেকোনো মুহূর্তে আমি ইচ্ছেহীনঅলক্ষ্য যোজক বেয়ে ইচ্ছের ওপারে।